বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জ নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আজ ১০ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট- (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় তারাবো পৌরসভায় নির্মিত নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন (PHCC) পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (মহাপরিচালক) মো: মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রকল্প পরিচালক খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন ঘুরে দেখান ।

এসময় এডিবির একটি প্রতিনিধি দলে জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রথমে তাঁরা তারাব পৌরসভায় ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট’ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে তারাব পৌরসভার ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট সম্পর্কে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিনিধি দল, স্থানীয় প্রশাসন ও পৌর কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী মহোদয় বলেন, আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়।আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে তারা নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।

সভার সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এডিবির দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রকল্প বাংলাদেশের বিশেষ করে গ্রামীণ জনপদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি এই ধরনের কল্যাণমূলক প্রকল্পগুলা যেন বছরের পর বছর চালু থাকে এবং এর সুফল যেন দীর্ঘদিন মানুষ পেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন। একই সাথে বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নেও এডিবির সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার প্রচারণা

দেবহাটার সখিপুরে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

বারহাট্রা নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভা অনুষ্ঠিত

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন শাহিন

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

কালাইয়ে ফিলিস্তিনের ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ- মানববন্ধন 

ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গংগাচড়া শাখার হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়