পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে এ কোর্সের উদ্বোধন হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ মুরাদ নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার রহমান মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন রেফারী ইন্সট্রাক্টর তৈয়েব হাসান সামছুজ্জামান, রেফারী ইন্সট্রাক্টর সুজিত কুমার ব্যানার্জী, এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ ফ ম মাসুদুর রহমান ইমন, পঞ্চগড় জেলা রেফারী এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাবু সহ ক্রীড়া সংগঠকবৃন্দ। এই প্রথমবারের মতো পঞ্চগড়ে রেফারী প্রশিক্ষণ কোর্স চালু করা হয়।
ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনে পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ রেফারীজ কমিটি, পঞ্চগড় জেলা ফুটবল কোচেস এ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা।




















