বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পিবিআই রংপুরের তৎপরতায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

ক্রাইম ডেস্ক॥ পিবিআই রংপুরের তৎপরতায় অতি দ্রুতই অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হলো,  জট খুলে গেল নীলফামারী সদর থানাধীন গৌড় গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয়।

ঘটনাটি শুরু ১৯শে জানুয়ারি শুক্রবার, সকাল বেলা নীলফামারী সদর থানাধীন গোড় গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের পাশে পড়ে থাকা অজ্ঞাত নামা লাশকে ঘিরে।

পিবিআই রংপুর সুত্রে জানা যায়, অজ্ঞাতনামা লাশের (ছেলেটির) বয়স আনুমানিক ২৫-২৬ বছর। নীলফামারী জেলা  পুলিশ লাশের সুরতহাল করে লাশ সনাক্ত করতে না পেরে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করে। প্রচারের ফলে কোন কাজ না হলে, পরবর্তীতে পিবিআই রংপুরকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক পিবিআই রংপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব এবিএম জাকির হোসেন(পিপিএম) মহোদয়ের দিক-নির্দেশনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রংপুরের ফিঙ্গারপ্রিন্ট টিমকে উন্নত প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্ট (Fivs) মেশিনসহ নীলফামারী জেলায় প্রেরণ করেন।

ফিঙ্গারপ্রিন্ট (Fivs) ব্যবহার করে পিবিআই রংপুরের চৌকস টিম অজ্ঞাত লাশের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাশ শনাক্ত করতে সমর্থ হয়। চৌকস টিমটির তথ্য মতে ছেলেটির নাম মোঃ ছামছুল রানা, পিতা: মৃত মো: ওসমান আলী, মাতা: মোছা: সুফিয়া খাতুন, সাং- আরাজী ঢাংগী পুকুর, গাড়েয়া, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও।

পরবর্তীতে তার পরিবারকে সংবাদ দিলে তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। পরিবারের তথ্যমতে ছামছুল রানা মানসিক ভারসাম্যহীন ছেলে।

পিবিআই রংপুরের তৎপরতায় একটি পরিবার তার হারানো মানসিক ভারসাম্যহীন সন্তানকে মৃত্যুর পর হলেও খুঁজে পেল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর প্রভাবশালী ভুমিহীনদের দখল থেকে রেহাই পায়নি বাসুগী খালও

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. মুক্তি

ডোমারে স্কাউটসের উদ্যোগে ‘বিশ্ব শান্তি দিবসে সাইকেল র‍্যালী, আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত 

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ পালন

সাংবাদিক এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্য রাখতে হবে

রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের পক্ষ থেকে নবাগত ওসিকে সংবর্ধনা

বিপুল ভেজাল মসলা জব্দসহ আটক ৪ কারবারি

২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে ৬৯২৯টি দূর্ঘটনায় নিহত ৮৫০৫, আহত ১০৯৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

শেরপুরে পোস্ট অফিসে জাল টাকা সরবরাহের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ