বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহারের সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধি॥ জগন্নাথপুর পৌর মেয়র আক্তার হোসেন ও কাউন্সিলর কামাল হোসেন কর্তৃক বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে এমন অভিযোগ এনে আজ মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর সি/এ মার্কেটস্থ কামাল এন্ড আকমল  কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহার। সংবাদ সম্মেলনে পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ইকবাল খান।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০২৩ সালের ৯ জানুয়ারী  রোজ সোমবার  দুপুর ১২টা ১৫ মিনিটের সময় পৌরসভার মেয়র  আক্তার হোসেন  কোন ধরনের  নোটিশ না দিয়ে  জোর পূর্বক  মেয়র মহোদয় সহ ৪নং ওয়ার্ড কাউন্সিলার  কামাল হোসেন লোকজন নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে থাকা ৩টি পাকা পিলার ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এবং বাসার কাজের শ্রমিকদের নিমার্ণ কাজের যন্ত্রাংশ নিয়ে যায় এবং কাউন্সিলার কামাল হোসেন আমাকে প্রানে হত্যা সহ বাসায় স্থাপিত সিসি ক্যামেরা ভাংচুরের হুমকি দেয়।

তিনি আরো উল্লেখ করেন, পৌরসভা কর্তৃক তার মালিকানাধীন  ভূমির উপর জোর পূর্বক ড্রেইন নিমার্ণ করতে চাইলে তিনি ২০২১ সালের ১৪ অক্টোবর  সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত কাজ না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞা অমান্য করে তড়িঘড়ি করে দিন রাতে কাজ করেন। ২০২২ সালের  ১১ মে  আদালত একতরফা আব্দুল নাহারের পক্ষে রায় প্রদান করেন। ২০২২  সালের ২ ফেব্রুয়ারী  দুপুর ১টায়  মেয়র আক্তার হোসেনের নির্দেশে কাউন্সিলার কৃঞ্চ চন্দকে দিয়ে ড্রেনের স্টীলের ১০টি স্লেপ ও ৬০ ফুট লম্বা নেট তুলে নেয় এবং ১০মাস পর আমার তিনটি পাকা পিলার ভেঙ্গে ফেলে। যা তার বাসার সিসি ক্যামেরায় ধারণকৃত রয়েছে। এ ঘটনায় কাউন্সিলার কৃঞ্চচন্দ্র চন্দকে আসামী করে আদালতে মামলা করা হলে মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল নাহার উল্লেখ করেন, তিনি তার বাসার তৃতীয় তলায় ছাদ ঢালাই কাজ করার জন্য তিন বার মেয়র মহোদয়ের নিকট আবেদন করা হলে আবেদনটি গ্রহন না করে ফেরত পাঠিয়ে দেন। তিনি নিরুপায় হয়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়—এর নিকট আবেদন করেন। জেলা প্রশাসক মহোদয় অনুমতি প্রদানের জন্য মেয়র মহোদয়কে নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের নির্দেশের পরও মেয়র মহোদয় অনুমতি দেননি। এছাড়া ২০২২ সালের ২৭ডিসেম্বর  মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সুপারিশকৃত কপিটি পৌর কর্তৃপক্ষের নিকট নিয়ে গেলেও তাতেও কাজ হয়নি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর  জেলা প্রশাসক  আবেদনটি পূনরায়  পৌর মেয়র বরাবরে প্রেরণ করলেও কাজে আসেনি।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ও কাউন্সিলার কামাল হোসেন  কর্তৃক বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছেন। তিনি তাদের হয়রানী থেকে রক্ষা পেতে প্রশাসনের সু- দৃষ্টি  কামনা করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিপুল উৎসাহ-উদ্দীপনায় কানেকটিকাট বাংলাদেশ সমিতি (সিবিএস ) যুক্তরাষ্ট্রের বনভোজন অনুষ্ঠিত

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা

হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন

নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বাগমারায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পিএস সহ আহত ৪

ডাক্তারের ভুল চিকিৎসায় ২ প্রসূতির মৃত্যু: মানববন্ধনে হামলা ও মারধরের অভিযোগ

উচ্চ লাফ প্রতিযোগিতায় সারা বাংলাদেশে দ্বিতীয় কোটচাঁদপুরের সাদিক হৃদয়

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনীর মেয়ে তৃষার ত্রিভুজ প্রেমে ৯ টুকরো হলো পরকিয়া প্রেমিক সবুজ

দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃংখলা ও মাসিক সভা অনুষ্ঠিত