বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফেসবুকে প্রেমিক সেজে ব্যক্তিগত ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে; গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

ডিমলা, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকায় ফেসবুকে প্রেমিক সেজে কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সুকৌশলে ওই ছাত্রীর একান্ত ব্যক্তিগত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

তথ্য প্রযুক্তির মাধ্যমে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অত্যন্ত অঞ্চল শিবপুর বাজার থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার হাজিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোস্তফা কামালের ছেলে সেন্টু রহমান(২৩)ও একই জেলার পরশা থানার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম এলাকার সাইদুল রহমানের ছেলে সারোয়ার হোসেন(২৫)।জলঢাকা থানার এএসআই হারুন জানান গ্রেফতারকৃত দুই প্রতারকের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা হয়েছে -যাহার নং- ০২/১৮৪, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩) ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঐ কলেজ ছাত্রীর ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় হয় সেন্টু রহমানের। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এক পযার্য়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের একপর্যায়ে সেন্টু রহমান কৌশলে ঐ কলেজ ছাত্রীর একান্ত ব্যক্তিগত ছবি তার ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারে নেয় প্রেমিক সেন্টু রহমান সেই সব ছবি স্ক্রিন শর্ট এর মাধ্যমে স্থির চিত্র ধারণ করে। পরবর্তীতে সেন্টু রহমান তার বন্ধু মোঃ সারোযার হোসেন কে ছবিগুলি দেখাইয়া দুই বন্ধু মিলে বিভিন্ন সময় ব্লাকমেইল করিয়া টাকা দাবি করে। ঐ কলেজ ছাত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রতারক সেন্টু রহমান এবং সারোয়ার হোসেন ঐ ছাত্রীর একান্ত ব্যক্তিগত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারে পোস্ট করে। এবং কলেজ ছাত্রীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ঐ কলেজ ছাত্রী বিষয়টি জানার পর অজ্ঞাত প্রেমিকের বিরুদ্ধে জলঢাকা থানায় এজাহার দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা, জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা সার্বিক নির্দেশনায়, জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত আসামীদের সনাক্ত করিয়া নওগাঁ জেলার নিয়ামতপুর থানার প্রত্যন্ত এলাকার শিবপুর বাজার হইতে(২৭আগষ্ট)রবিবার বিকেলে দুই প্রতারক কে গ্রেফতার করে। জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সহিত জড়িত থাকার বিবরণ দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ : লিটন

২৪ মে নিউইয়র্কে আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড, উম্মোচিত হলো ট্রফি

তাহিরপুরে পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা

ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল সম্পন্ন 

যশোরে চরমপন্থী দলের সদস্য বিদেশি পিস্তলসহ আটক 

বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার রোহিঙ্গা আটক।

ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিত তারা, ৫টি আগ্নেয়াস্ত্র’সহ বিপুল বুলেট উদ্ধার; গ্রেফতার ৭

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত