বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বউ রেখে শালীকে নিয়ে উধাও যুবক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা :

বরগুনার আমতলীতে ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে ২২/৪/২৫ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পুর্ব চিলা গ্রামে মঙ্গলবার দুপুরে।

জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খাঁনের ছেলে মোটর সাইকেল চালক রনি খাঁনের সঙ্গে হলদিয়া ইউনিয়নের পুর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংঙ্কটে পরে ফাহিমা কাতার যান।

ওই সুবাধে তার স্বামী রনি খাঁন ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত বছর জুলাই ফাহিমা বাড়ীতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি খাঁনের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেয়নি। রবিবার রাতে স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যায়। স্বামীর এমন কর্মকান্ডে ক্ষুব্দ হয়ে স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার তাকে তালাক দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন, স্বামীর অনৈতিক কর্মকান্ড সইতে না পেরে স্ত্রী ফাহিমা স্বামী রনি খাঁনকে তালাক দিয়েছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী।

স্ত্রী ফাহিমা আক্তার বলেন, স্বামী রনি খাঁন-ছোট বোন যখন সুখ চেয়েছেন তাদের সুখ দিয়েছি। ছোট বোনকে বিয়ে করে স্বামী যখন সুখে থাকতে চেয়েছে আমি তাকে তালাক দিয়ে তাদের জীবন থেকে সরে এসেছি। তিনি আরো বলেন, আমি দোয়া করি তারা সুখে-শান্তিতে থাকে। আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দেব।

স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে বাড়ী পাঠিয়ে দিয়েছি। স্ত্রী তাকে তালাক দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আমাকে আমার স্ত্রী তালাক দিয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে,শালিকা তার সঙ্গেই আছেন।

আমতলী পৌরসভার বিবাহ রেজিষ্ট্রার মোঃ মিজানুর রহমান বলেন, ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খাঁনকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন। আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির দাবীতে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

কাশিয়ানীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী কমর্শালা

গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দরে পূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ক্ষেতলালে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল; অতীতে এমন সমাবেশ দেখেনি যশোরবাসী

ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করার নায়ক এজেন্ট ব্যাংকের পরিচালক পিন্টু!