বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫টি পদের নিয়োগ স্থগিত চেয়ে অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম, (বদলগাছী) নওগাঁ : বদলগাছী উপজেলার সাগরপুর উচ্চ বিদ্যালয়ের ৫ টি নিয়োগ স্থগিত চেয়ে ম্যানেজিং কমিটির ৩ সদস্যের লিখত অভিযোগ এলাকায় তোলপাড়।

অভিযোগ সুত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জয় সরকার, মাহবুব মোরশেদ ও খাইরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৫টি পদের নিয়োগ প্রক্রিয়া আগামী ৩১ডিসেম্বর চূড়ান্ত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক এনামুল হকের যোগসাজসে বিপুল অর্থের বিনিময়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদেরকে কোন প্রকার অবগত না করেই। সদস্যগন সাংবাদিকদের বলেন অফিস সহায়ক ১ জন, নির্রাপত্তা প্রহরী ১ জন, নৈশপ্রহরী ১ জন,পরিচ্ছন্ন কর্মী ১ জন, আয়া ১ জন, মোট পাঁচ জনকে অবৈধভাবে কায়দায় নিয়োগের চেষ্টা করছেন সভাপতি ও প্রধান শিক্ষক।

তিনারা আরও বলেন প্রায় ৮০ লক্ষ টাকার খেলার চেষ্টা করছেন। উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি এবং টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে মর্মে জেলা শিক্ষা অফিসার, বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ ডিজি প্রতিনিধি, প্রধান শিক্ষক, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর নিয়োগ পরিক্ষা স্থগিত চেয়ে অভিযোগ প্রদান করেন সদস্যরা ।

কমিটির সদস্য অভিযোগকারী সঞ্জয় সরকার বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ দিবে বলে ৫টি পদে নিয়োগ দিবে বলে প্রায় ৭০/ ৮০ লক্ষ টাকা হতিয়ে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নের নামে এক লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে স্কুলে গ্রীল লাগিয়েছেন।বাঁকী টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন মর্মে আমরা লিখিত অভিযোগ করেছি।

বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেন জানান, নিয়ম মেনে ৫টি পদের জন্য ৩১ ডিসেম্বর লোক নিয়োগের কথা আছে তবে কমিটির তিন সদস্য নিয়োগ বন্ধের জন্য লিখিত অভিযোগ করায় নিয়োগ আপাতত হয়তো বা স্থগিত রাখবো।

বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার তৃপ্তি কনা মন্ডল বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি টাকা পয়সা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয় টি চাঞ্চল্যের সৃষ্টি এবং এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগর ও মিরসরাই উপজেলা কমিটি গঠন

সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি অব্যাহত 

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম

দেবহাটায় বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি  

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১ 

কক্সবাজারে পরীক্ষামুলক স্বপ্নের ট্রেন চলবে সেপ্টেম্বরে

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পূর্ণ 

গুরুদাসপুরে সাবেক সংসদ কামরুন্নাহারের মৃত্যু

খাগড়াছড়িতে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম ও ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম

মহিপুরে বেপরোয়া এমদাদ বাহিনীর তান্ডবের শেষ কোথায়! প্রশাসন নীরব দর্শক