বাংলাদেশ সকাল
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার সফর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানোয় ক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

 

সাইফুল্লাহ নাসির: দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বরগুনার আমতলী উপজেলায় পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। তবে তার এই সফর চুপিসারে সম্পন্ন করায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুসারে যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান বরগুনায় আসেন। আজ সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোঃ আবুল ফাত্তাহ, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর আরিফ চৌধুরী। সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, “আমরা আমতলী স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় কথা বলে থাকি। আজকেও বলতাম, তাই হয়তো আমাদের জানানো হয়নি।”

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জেহাদি বলেন, “রাষ্ট্রীয় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানো উদ্দেশ্যপ্রণোদিত। হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে আমরা সভায় কথা বলি বলেই হয়তো আমাদের বাদ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, “বরগুনা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নির্দেশনা অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

কোটচাঁদপুরে শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া বেতন ও জামানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার ০১ জন সহ মোট দুই আসামী গ্রেফতার

৬ জানুয়ারী সিরাজুল আলম খাঁনের ৮৩’তম জন্মবার্ষিকী

নারীদের ফুটবল খেলা নিয়ে জয়পুরহাটে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 

গুরুদাসপুরে জাতীয় যুব দিবস পালিত

বদলগাছীতে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের নিউজে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

উখিয়ার বালুখালীতে আবারও বেপরোয়া চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর ও আলমগীর

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী-এমপি চঞ্চল 

বৌদ্ধ বিহার কৃষি উন্নয়ন ব্যাংকের হয়রানির শেষ কোথায় !