বাংলাদেশ সকাল
শনিবার , ৬ জুলাই ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাড়ছে তিস্তার পানি; খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট; বন্যার আশংকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী: টানা ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে আবার বাড়ছে তিস্তা নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ লোকালয়ে পানি প্রবেশ করায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ৯টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় ডিমলা ও হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২. ৫ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বিপদসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আকস্মিক তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে উৎকণ্ঠায় দিন যাপন করছে নদী তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবার। সম্প্রতি টানা ভারি বর্ষণসহ উজানের ঢলে হু হু করে পানি বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এতে নীলফামারী ও লালমনিরহাট উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চলসহ লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে।

তিস্তার পানি বেড়ে যাওয়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, চর-সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ীর নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে এবং ডিমলা উপজেলার কিসামত ছাতনাই,বাইশপুকুর,সতির চর,ছাতুনামা, এলাকায় পানি প্রবেশ করায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।গত তিনঘণ্টায় পানি বেড়েছে প্রায় দ্বিগুণ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরম উৎকণ্ঠায় চরের মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি আবার বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবিলায় বিভিন্ন বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাবিত ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ রেজুলেশন গৃহীত

কাশিয়ানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ 

রাণীনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন

সীতাকুণ্ড পৌরসভা এবং কক্সবাজার থেকে ৫টি গরু উদ্ধার; ১টি পিকআপ ও অস্ত্রসহ আটক -৩

রূপগঞ্জে বৃক্ষ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি 

আরব আমিরাতে দুই বছরের বাচ্চার পেট কেটে ১৭টি চুম্বক বের করল চিকিৎসক

সাকিবের প্রিয়তমা নাকি নিশোর সুড়ঙ্গ জমজমাট !