বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা বন্ধের উপক্রম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি : বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধের উপক্রম হয়েছে।

সূত্র জানিয়েছেন, অফিস পরবর্তী সময় দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বৈকালিক স্বাস্থ্যসেবা। চলতি বছরের ১৩ জুন থেকে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হয়। অন্যান্য হাসপাতালের পাশাপাশি যশোর ২৫০ শয্যা হাসপাতালেও এদিন থেকে শুরু হয় “বৈকালিক স্বাস্থ্যসেবা।” প্রথম দিকে সেখানে ৫০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নিতেন। কিন্তু বর্তমানে আগের মতো রোগী আসছে না। এখন রোগী কমে সর্বোচ্চ ২০ জনে দাঁড়িয়েছে।

এ কার্যক্রমের আওতায় শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে যারা সকলে বহির্বিভাগে চিকিৎসা পান না, অথবা যারা ক্লিনিকে ৬শ, ৭শ টাকা ফি দিয়ে চিকিৎসা নিতে পারেন না কেবলমাত্র তারাই বৈকালিক স্বাস্থ্যসেবা নেন। কিন্তু সরকারি হাসপাতালের বৈকালিক চিকৎসা সেবায় রোগীদেও প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে চিকিৎসা নিতে আসা একাধিক জন জানিয়েছেন। কারণ চিকিৎসক তালিকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম নেই। অথচ তাদের চিকিৎসা নিতে হাসপাতালে বেশি আসেন রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে তারা ফিরে যান ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে।

সূত্রে জানা গেছে, হাসপাতালের যে সকল জুনিয়র চিকিৎসক বিসিএস, এফসিপিএস ডিগ্রি নিয়েছেন তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বৈকালিক স্বাস্থ্যসেবায় দায়িত্ব দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপরিচিতি কোন চিকিৎসকের নাম ওই তালিকায় নেই। সুপরিচিতি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকেই থাকছেন। একারণে জেনারেল হাসপাতালের বৈকালিক চিকিৎসায় জনসাধারণের আগ্রহ কমছে। তাছাড়া হাসপাতালে এক একটি বিভাগে রয়েছে ৩ জনের অধিক চিকিৎসক। প্রত্যেক বিভাগের চিকিৎসক যদি পালাক্রমে বৈকালিক স্বাস্থ্যসেবা দেন তাহলে রোগীরা কাক্সিক্ষত সুবিধা পান। কিন্তু সব বিভাগের চিকিৎসক প্রতিদিন সেবা না দেয়ার কারণে চিকিৎসা সম্পর্কে রোগীরা অনিশ্চয়তায় থাকেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশীদ বলেন, চিকিৎসাটা ভাল ও জনকল্যাণমূলক। কিন্তু বৈকালিক স্বাস্থ্যসেবার বিপক্ষে অবস্থান আছে অনেকের। প্রত্যেক বিভাগের চিকিৎসক স্ব স্ব বিভাগে বসলে চিকিৎসা কার্যক্রম আরো গতিশীল হতো বলে মত প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মোকসেদপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হাসান গ্রেফতার

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন গ্রেফতার

মেহেরপুরের রতনপুরে কৃষি জমিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে আহত

সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর প্রয়োজনীয় স্থানে জেটি স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

ফুলপুরে ঘরের ধন্নায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ 

ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

অসুস্থ্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখতে ক্লাবের সদস্যবৃন্দ