বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৬৫ টি মাধ্যমিক স্কুল ও ২০ টি মাদ্রাসা মিলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবাদ তাকিয়া মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, নেকমরদ পি এন আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম,বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সুপার হারুন আল রশিদ, রমজান আলী প্রমুখ ।

বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে। যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। জাতীর সার্থে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের কাছে শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষকরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাংবাদিক প্রশিক্ষণ সনদ প্রদান

যশোরের মনিরামপুরে নিজ ঘর থেকে হিজরার গলা কাটা লাশ উদ্ধার 

বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: মার্কিন পররাষ্ট্র দপ্তর

পাইকগাছায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

দেবহাটায় শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনওর শীতবস্ত্র বিতরণ

কাশিয়ানীতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১

গুরুদাসপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া 

আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

লতায় শর্ট ক্রিকেট টুর্নামেন্ট