বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাংয়ের হামলায় ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত, থানায় মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ‍্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) এবং পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়েই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।

‎এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় মামলা (নং-২৩, তারিখঃ ২৯ জুলাই ২০২৫) দায়ের করা হয়েছে।

‎মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে মেয়ে সহপাঠীকে নিয়ে ফেরার পথে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কিশোর গ্যাং তাদের পথরোধ করে। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীরা প্রাণের ভয়ে ছাত্রাবাসে ফিরে যায়।

‎এর জেরে ২০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে আলিম আইসিটি পরীক্ষা শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে তাদের আটকে বেধড়ক মারধর করে হামলাকারীরা। নাকে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তাদের গলা টিপে শ্বাসরোধের চেষ্টা, মুখের দাড়ি উপড়ে ফেলা, পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং মোবাইল ফোনের সিম খুলে মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

‎পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে মইন বাবুর বাবা ময়নুল হক বাদী হয়ে মামলা করেন।

‎মামলার নামীয় আসামিরা হলেন– ‎১. মোঃ নাঈম হোসেন (২২), ‎২. মোঃ আনাস উদ্দিন (২০), ৩. মোঃ ফাহিম (১৮), ৪. মোঃ নাহিদ মিয়া (২২), ৫. শ্রী বিরাজ (১৮), ‎৬. মোঃ রুমান মিয়া (২০), ৭. মোঃ তাসফিক (২০), ৮. শ্রী প্রনব (১৮)  -সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

‎এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বহিস্কৃত ৪ ইউপি চেয়ারম্যানকে দলে নিলাে আওয়ামী লীগ

ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা

ওয়েজবোর্ড অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন ও গণমাধ্যম কর্মীদের ৮ দফা দাবিতে নাসাসের স্মারকলিপি পেশ

রাজপথের একজন পরীক্ষিত পরিছন্ন রাজনীতিবীদ রোটারিয়ান এম নাজমুল হাসান

যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা 

রায়পুরায় নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের ঝাউবাগান থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার 

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পার্বতীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর সন্ত্রাসী হামলা, একই পরিবারের ৪ সদস্য আহত