বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহের যানজট নিরসনকল্পে পুলিশ সুপার এর গৃহীত পদক্ষেপগুলোর সুফল পাচ্ছে নগরবাসী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

এনামুল হক ছোটন ময়মনসিংহ ব্যুরো প্রধান॥  ময়মনসিংহ বিভাগীয় নগরীর যানজটে নাকাল ছিলো ময়মনসিংহবাসী। এই যানজট নিরসনকল্পে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর নির্দেশনায় ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর গৃহীত পদক্ষেপগুলো বা সিদ্ধান্তসমূহ ইতিমধ্যে ট্রাফিক পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে।

এরই ধারাবাহিকতায় নগরীর যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ দৃশ্যমান হয়েছে এবং এর সুফল পাচ্ছে নগরবাসী। তার মধ্যে অন্যতম হলো ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে ভিতর দিয়ে ব্যস্ততম ও সংকীর্ণ রাস্তা নতুন বাজার – চরপাড়া হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর বাস চলাচল বন্ধ করা, এবং এর পরিবর্তে টাউন হল মোড়ে থেকে থানাঘাট – ব্রীজ মোড় – কেওয়াটকালী- বাইবাস হয়ে চলাচল যা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। ফলে নতুন বাজার ও চরপাড়া এলাকায় চলাচলকারী নগরবাসীর গলার কাঁটা অনেকটাই দূর হয়েছে এবং বাসের জন্য সৃষ্ট দীর্ঘক্ষণ সময়ের যানজট থেকে রক্ষা পেয়েছে নগরবাসী। উত্তরবঙ্গগামী সকল বাস পাটগুদাম ব্রীজ মোড় – থানাঘাট ও টাউন হল এর পরিবর্তে ব্রীজ মোড় থেকে কেওয়াটখালী -দিঘারকান্দা – রহমতপুর বাইপাস হয়ে চলাচল করছে ফলে সন্ধ্যা পরে বাসের জন্য টাউনহল – থানাঘাট – ব্রীজ রোডে সৃষ্ট যানজট কমে গেছে। চরপাড়া মোড় থেকে সিএনজি স্ট্যান্ড মূল রাস্তা থেকে স্থানান্তর এবং টাউন হল মোড়ে সিএনজি স্ট্যান্ড মুমিনুন্নেসা কলেজ গেট থেকে ১৫০ ফিট দূরে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি দিনের বেলায় শহরের ট্রাক প্রবেশ বন্ধে রহমতপুর বাইপাসে চেকপোস্ট বসানো সহ অনুপ্রবেশকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন নিয়মিত।

জানা যায়, এছাড়াও শহরের যানজট নিরসনে ত্রিশাল বাসস্ট্যান্ডে স্থানান্তর সহ আরও কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হবে অচিরেই। যানজট নিরসনকল্পে পুলিশ সুপার এর গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন হওয়ায় নগরবাসী পুলিশ সুপার সহ ট্রাফিক পুলিশকে প্রশংসা করছেন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

এ বিষয় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, নগরীর যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবং যানজট কমছে এবং সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাংনীতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড ছাত্রলীগ নেতা শিপুসহ গ্রেফতার -৬

সুন্দরবন প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ঈদগাঁও প্রেস ক্লাবের মতবিনিময়

শার্শায় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮২ শিক্ষার্থী

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে ভাগিনার আঘাতে প্রান গেল মামার, আটক ২ 

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

মহান মে দিবসে ‘শ্রমিক জাগরণ মঞ্চে’র শ্রমিক সমাবেশ 

বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা অপরাধ হিসেবে গণ্য হবে