বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮২ শিক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি, এসএসএসি সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে প্রথম দিনে মোট ৩১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮২ জন। এর মধ্যে এসএসসিতে ৪৩ জন,দাখিলে ৩১ জন এবং ভকেশনালে ৮ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি’র বাংলা প্রথম, দাখিল’র কোরআন মজিদ ও ভকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব কর্তৃক জানা গেছে, পরীক্ষার প্রথম দিনে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৭ জন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৮৫ জনের মধ্যে অনুপস্থিত ৯, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬১৭ জনের মধ্যে ৭ জন, কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৩৭ জনের মধ্যে ১০ জন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসায় ৩৬২ জনের মধ্যে ৩১ জন, রাণীশংকৈল বিএম কলেজে ১৬৮ জনের মধ্যে ৪ ও নেকমরদ কারিগরি কলেজ কেন্দ্রে ১২১ জনের মধ্যে ৪ জনসহ ৭ টি কেন্দ্রে মোট ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকল পরীক্ষা সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো জানান এ উপজেলায়

৫৪ টি উচ্চ বিদ্যালয়,২০টি দাখিল মাদ্রাসা ও ৫ টি কারিগরি ভকেশনাল কলেজসহ মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান,পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি গ্রগণ করা হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির ভিত্তিতে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জুলাই বিপ্লবে পাইকগাছার শহীদ দু’পরিবারে কাছে তারেক রহমানেব ঈদ শুভেচ্ছা

ঈদগাঁওতে রেলক্রসিংয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

রাজশাহী মহানগরীতে ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম সাংবাদিকদের : বিএমএসএস’র একাত্মতা

হালসায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

যশোরের কেশবপুরে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ডিমলায় খাদ্যে বিষ মিশিয়ে পিতাকে হত্যার অভিযোগ

শিখা ও রাশেদুল দম্পতিকে সম্মানিত করেছেন শিলা ও লিটন দম্পতি