মোহাম্মদ মাসুদ॥ র্যাব-৭,চট্টগ্রামের বিশেষ অভিযানে চট্টগ্রামের বাঁশখালী হতে আগ্নেয়াস্ত্রসহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে। আটককৃত সন্ত্রাসী হারুন অস্ত্র দেখিয়ে প্রভাব বিস্তার, বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।
১০ই মার্চ ২৩ রাত ১১টায় বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় একটি বিশেষ অভিযানে মোঃ হারুন (৩৫)কে আটক করে র্যাব ৭।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, উল্লেখিত জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















