বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যাক্তিকেই মনোনয়ন দিবেন আব্দুল্লাহ আল আজাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থীদের ইতিমধ্যেই কেন্দ্রে লবিং গ্রুপিং ও মাঠ পর্যায়ে দৌড়ঝাঁপ গণসংযোগ মিটিং সমাবেশ বিলবোর্ড টানানো সহ একে অপরের বিরুদ্ধে চলছে বাকযুদ্ধ।

ইতিমধ্যেই সাধারণ জনগনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব দেখা গেছে এবং কৌতুহলী মনে সবার মাঝে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে পাবেন প্রত্যাশিত নৌকা প্রতীক কে হবেন আগামী জাতীয় সংসদ সদস্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে নাটোর ৪ আসন নিয়ে কথা বলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আজাদ ((দুলাল) তিনি জানান আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ লালন পালন করে আমরা রাজনীতি করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের যে মহাসড়ক বইছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের সুনিশ্চিতসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আমরা বদ্ধপরিকর।

আব্দুল্লাহ আল আজাদ আরো জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসবমুখর হবে আশা করি আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সফল করে নৌকার বিজয় সুনিশ্চিত করা সহ দলকে আরও শক্তিশালী বেগবান করার লক্ষ্যে নাটোর ৪ গুরুদাসপুর বড়াইগ্রামে সবাইকে দলের মধ্যে বিভেদ বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে যার কোন বিকল্প নাই।

চেয়ারম্যান দুলাল আরও বলেন, দলের মনোনয়ন নিয়ে এমপি পদপ্রার্থীরা যেভাবে বাগযুদ্ধে নেমেছেন সেটা সাধারণ মানুষসহ কারো কাছে গ্রহণযোগ্যতা বা আশা করা যায় না। আমরা সবাই আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে তিনি যাকে মনোনয়ন দেন যাকে যোগ্য মনে করেন তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তাই আমি দলের সকল নেতাকর্মী সমর্থকদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মনে প্রানে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জানেন কে যোগ্য ব্যক্তি কাকে মনোনয়ন দেওয়া হবে

প্রার্থী পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন কেউ চাইতেই পারে এটা তার গণতান্ত্রিক অধিকার। মনোনয়ন দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আওয়ামী লীগ দলের জন্য দেশও জাতির জন্য যোগ্য মনে করবেন সরকারি বেসরকারি জরিপে যিনি এগিয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন এবং আমাদের উচিত অপেক্ষা করা পরবর্তীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে এক প্লাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।

উল্লেখ্য বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সহ গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলীয় কর্মকাণ্ড সহ প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘মানবিক করিডোর’ এর প্রতিবাদে ১১ মে জ্যাকসন হাইটস এবং ১৯ মে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত 

ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আত্রাইয়ে খতিয়ান ভূক্ত জমি অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ

রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি হেলাল

ঈদগাঁও উপজেলা আ.লীগের উদ্যোগে একুশের আলোচনা 

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট; মামলা দায়ের ভুক্তভোগীর 

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

আস্থার প্রতিদান দিলেন বদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন

ভাষা শহীদদের জন্য দোয়া ও খতমে কুরআনের মত উপযুক্ত কোন কিছু নাই : মুফতী মাসুম বিল্লাহ