বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মা- বাবা’র মতো ভালো মানুষ হতে চায় “ঐতিহ্য”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

 

মোঃ সবুজ মিয়া গঙ্গাচড়া (রংপুর)॥ রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৪ নং সদর ইউ’পি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু ও রুবিনা আক্তার রুনী দম্পতির প্রথম তনয়া মুঈদা মাজহার ঐতিহ্য এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ হতে ১৩’শ মার্কের মধ্যে ১২’শ ২৭ মার্ক পেয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ+) পেয়েছে। সে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান বিভাগের ছাত্রী। গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাঁচ্চা মিঞা’র নাতনী এবং সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম এর ভাতিজি মুঈদা মাজহার ঐতিহ্য বলেন, ‘আমার পরিবারের দাদা-দাদীমা,নানু-নানুমা, এবং মা-বাবা আমার আদর্শ। আমি আমার মা-বাবার মত ভাল একজন মানুষ হতে চাই। দীর্ঘক্ষণ পড়াশোনা না করলেও আমি নিয়মিত রুটিন করে পড়াশোনা করেছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ভাল ফলাফল করতে হলে নিয়মিত অধ্যাবসায়ের বিকল্প নেই- যা সকলেরই করা উচিত। সে ভবিষ্যতে সেনাবাহীতে ডাক্তার হিসেবে চাকরি করার ইচ্ছা পোষণ করেন। ঐতিহ্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলাও করেন। ব্যাডমিন্টন খেলা তার প্রিয় এছাড়া বই পড়া, বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখা তার খুবই পছন্দের। বিভিন্ন দেশের ভাষা শেখা এবং গান করতে খুব পছন্দ করে। মুঈদা মাজহার ঐতিহ্য’র মা-বাবা এ ভাল ফলাফলের ব্যাপারে বলেন, ‘মা-বাবা হিসেবে আমরা মেয়ের এ ফলাফলে আসলেই অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের দুটি কন্যা সন্তান- ঐতিহ্য বড়। আর ছোট মেয়ে মাইসূরা মাজহার প্রকৃতি ক্লাস থ্রি’তে-একই বিদ্যালয়ের ছাত্রী। আমরা আমাদের সন্তানদের রবি ঠাকুরের একটি কবিতার ‘ভাল মন্দ যাহাই আসুক, সত্যকে লও সহজে’- এই দুটি লাইনের উদ্ধৃতি সবসময় দেই। আর আমারা সন্তানদের কাছে প্রত্যাশা করি, তারা যেন ভাল মানুষ হয়। আমরা কখনই পড়াশোনা বা কোন কিছুই বাচ্চাদের উপর চাপিয়ে দেইনি। ঐতিহ্যকে পড়ার কথা কখনই বলতে হয়নি। সে পড়াশোনার ব্যাপারে অত্যন্ত মনোযোগী। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন। এদিকে চেয়ারম্যান তনয়া মুঈদা মাজহার ঐতিহ্য জিপিএ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গঙ্গাচড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর উপজেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়াসহ উপজেলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আমতলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা; গ্রেপ্তার ৯

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতায়নে সভা

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে এম এ আজিজের ৫৩’তম মৃত্যুবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি বন্ধ হতে পারে টিকটক

সরকারের উন্নয়ন তুলে ধরে এবং নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক

মানিকছড়িতে ২ ইটভাটাকে জরিমানা ও বন্ধ ঘোষনা

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার