বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর (নালিতাবাড়ীতে) ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৪ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

শেরপুর জেলা, প্রতিনিধি: নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক ও একটি পিকআপও জব্দ করেছে পুলিশ।

২১মার্চ বৃহস্পতিবার ভোরে পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের উপজেলার বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহনসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারী হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৫), একই উপজেলার ঘোষবেড় গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া, পিকআপ চালক শেখ ফরিদ ও হেলপার হৃদয় দাসকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দালালের ফাঁদে পড়ে লিবিয়ার বন্দীশালায় যুবক! টাকা না দিলে ঠাঁস ঠাঁস মারে

শ্যামনগরে নারী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা

মামলায় অব্যাহতি পাওয়ায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে ফুলেল সংবধনা

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ কর্মসূচি পালন

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরে জনসভা জনসমুদ্রে পরিণত, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী – প্রধানমন্ত্রী

সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেবহাটায় ‘সাস’ এর স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্সে এমপি মিল্লাত

ঈদগাঁওতে পৃথক দুইটি সফল অভিযান নেতৃত্ব দেন ইউএনও