বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মিটার রিডার থেকে কোটিপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মোঃ শাহিনুর রহমানের দুলাভাই ৩৮ বছর বয়সী হুমায়ুন কবীর রুবেল মেসার্স মুন্সি ইন্জিনিয়ার এন্ড এসোসিয়েট এর প্রতিষ্ঠানে ময়মনসিংহের মিটার রিডার ও আওয়ামী লীগের আমলে চাঁদাবাজিসহ ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে রাতারাতি বড়লোক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক অনুসন্ধানে কয়েক কোটি টাকার সম্পদের সন্ধান পায় যায়।

একটি সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানেই রুবেলের সহায়-সম্পদের যে হিসাব পাওয়া গেছে, তা আশ্চর্যজনক। অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরের মে মাসে নগরীর আকুয়ার আব্দুল মান্নান সড়ক এলাকায় ৬ শতাংশ ৫০ পয়েন্ট জমিসহ বাড়ি ক্রয় করেন। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়াও কয়েক একর ফসলি জমিসহ রয়েছে একাধিক ফ্ল্যাট। ব্যাংকে নামে-বেনামে বেশ কিছু নগদ টাকাও রয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমানেরর দাপটে আকুয়া এলাকায় স্থানীয়ভাবে ত্রাসের রাজত্বসহ নানাভাবে চাঁদাবাজি করে আসছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এখানে কোন বাড়ি অথবা জমি ক্রয় করলেও তাদের দিতে হয় চাঁদা। এভাবেই চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে রাতারাতি বড়লোক বনে গেছেন। আওয়ামী লীগের দাপটে হঠাৎ করেই কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তবে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। হুমায়ুন কবীর রুবেলের আরও সম্পদ রয়েছে যা দুদক অনুসন্ধান করলে সকল তথ্য বেরিয়ে আসবে বলে পর্যবেক্ষণ মহল মনে করেন।

এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর রুবেলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক -রাণীশংকৈলে ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ 

ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী উপলক্ষে প্রথনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বাজি ধরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

কলারোয়ায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

প্রায় ৪কোটির মূল্যের ৪৫টি স্বর্ণের বার সহ আটক ১

ঐতিহাসিক মুজিবনগর উপজেলায় সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নানের গণসংযোগ 

দেবহাটায় রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন