বাংলাদেশ সকাল
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুকসুদপুরে ঋণে কেনা ট্রাক চুরি, সর্বশান্ত পরিবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

মো: আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি॥ মুকসুদপুরে টাটা কোম্পানির ট্রাক চুরি।গত ৬/২/২০২৩ রোজ সোমবার ভোর ৫ টার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাশের হাটে অবস্থিত কাজী আনিস এর মালিকানাধীন মা ফিলিং স্টেশন এর সামনে থেকে টাটা ১৫১৬ সি মডেলের ঢাকা মেট্রো ট – ১৮১৭৩৮ নাম্বারের ট্রাকটি চুরি হয়।

ট্রাকের মালিক ফিরোজ মিয়ার ছোট ছেলে রইচ মিয়া দাশের হাটে গাড়ির নিকট আসলে গাড়িটি পাম্পে না পেয়ে খোঁজা-খুঁজি  করলে ট্রাক চুরির ঘটনা জানাজানি হয়। ট্রাকটি বিভিন্ন জায়গা খোঁজা খুঁজি করে না পেয়ে ফিরোজ মিয়া মুকসুদপুর থানায় ট্রাক চুরির অভিযোগ করেন।

জানা যায়, ট্রাকের মালিকের ছেলে রইচ মিয়া জানান গত শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় আমি ও গাড়ির চালকওসমান ট্রাকটি কাজী আনিসের তেলের পাম্পের পশ্চিম পাশে পার্ক করে রেখে আসি এবং গত শনিবার দুপুর ২ টার সময় ও ট্রাকটি যথাস্থানে ছিল কিন্তু গত সোমবার সকাল ৯টার সময় গাড়ির নিকট আসলে ট্রাকটি যথাস্থানে না দেখতে পেয়ে ট্রাকের মালিক ও আমার পিতা ফিরোজ মিয়াকে জানাই এবং বিভিন্ন জায়গা খোঁজা খুঁজি করি। গাড়িটি আমি ও আমার পিতা ধার দেনা করে গতবছর কিনি কিন্তু ট্রাকটি চরি হওয়ায় এখন আমরা কি ভাবে মানুষের ঋন পরিশোধ করব।

ট্রাকের চালক ওসমান জানান ট্রাকের মালিক ফিরোজ মিয়ার মাধ্যমে ট্রাক চুরির ঘটনা জানতে পারি। আমার ও আমার গাড়ির মালিক ফিরোজ মিয়ার আয়ের একমাত্র অবলম্বন ট্রাকটি হারিয়ে এখন আমরা মানবের জীবন যাপন করছি।

ট্রাকটি উদ্ধারে মুকসুদপুর থানা সহ সংশ্লিষ্ট সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর এর কাছে ট্রাক চুরির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন চুরিকৃত ট্রাক উদ্ধারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা তিনি গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চীনা হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন 

কালিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলন; মেশিন ও বালু জব্দ 

শেরপুরে পিকআপ ও সিএনজির সংঘ’ র্ষে ২ শিশুসহ নি’ হত ৪

ফুলপুর প্রেসক্লাবে জরুরী সভায় সাংগঠনিক, বিজ্ঞাপন বৈষম্যসহ বিবিধ বিষয়ে আলোচনা

খুলনার কয়রায় ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ এর ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

হাইকোর্টের আদেশে মধুমিতা পার্কের সকল স্থাপনা উচ্ছেদ হলেও হয়নি আ’লীগ কার্যালয় 

ডামি নির্বাচন সরকারের নৈতিক পরাজয় : হাজী আনোয়ার হোসেন লিটন

দীর্ঘ ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত