বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মৎস্য কর্মকর্তাকে মাসিক চাঁদা না দেয়ায় দুই জেলেকে ডেকে নিয়ে জেল দেয়ার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ পাথরঘাটা (বরগুনা)॥বরগুনার পাথরঘাটা বিষখালী নদীর জেলেরা উপজেলা মৎস্য কর্মকর্তাকে মাসিক চাদা না দেয়া দুই জেলেকে ডেকে নিয়ে এক বছরের জেল দেয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধা সাড়ে ৫ টার দিকে কালমেঘা ইউনিয়নের টুলু পয়েন্ট এলাকায় ওই জেলে পরিবার ও স্থানীয় জেলেরা মানববন্ধন করেছেন।

এর আগে বুধবার দুপুর ১২ টার দিকে তাদেরকে একই এলাকা থেকে তাদেরকে ডেকে বড়ইতলা ফেরিঘাট এলাকায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেন তারা।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলো, উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্যকুপধন এলাকার আব্দুস সুলতান হাওলাদারের ছেলে আব্দুস ছালাম (৩৪) ও একই এলাকার মো. জালাল মাঝির ছেলে বেল্লাল (৩২)।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমাসে প্রত্যেক নৌকাপ্রতি দুই হাজার টাকা করে পাথরঘাটা মৎস্য অফিসার জয়ন্ত কুমার আপুকে মাসোহারা দেয়া হতো। নদীতে মাছ না পড়ায় গত তিন মাস ধরে মাসোহারা দিতে পারছেন না। এর কারনে ক্ষোভে রাস্তা থেকে ধরে নিয়ে সাজা দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত আব্দুস সালামের স্ত্রী পারুল বেগম জানান, আমার স্বামী গত তিন মাস ধরে নদী মাছ শিকারে যায় না। বর্তমানে ক্ষেতে কৃষি কাজ করে। কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে জেলে দিয়েছে। এখন আমার ছোট ছোট দুই সন্তানদের নিয়ে হতাশায় আছি। এক বছর কিভাবে সংসার চলবে?

স্থানীয় জেলে কালাম হাওলাদার বলেন, আমি পেশায় কৃষক। আমাকেও তারা ডেকে নিয়ে নৌকায় তুলতে চেয়েছিলো কিন্তু আমি দৌড়ে পালিয়েছি।

জেলে কালাম মৃধা জানান, আমরা এলাকার জেলেরা মিলে প্রতি মাসে মৎস্য অফিসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মাসোহারা দিতাম। নদীতে মাছ না পড়ায়ে গত তিন মাস ধরে মাসোহারা দিতে না পারায় তারা আমাদের সাথে ই আচরণ করেছে।

এ বিষয়ে পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমাড় অপু জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়েছে, কাউকে হয়রানী করার জন্য আটক করা হয়নি। আপনাকে মাসোয়ারা দিতে দেরি হওয়ায় তাদেরকে আটক করেছেন এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

ডুমুরিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত

বোদায় গাজর মার্কা’র উঠান বৈঠক

২০শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

পশ্চিম বাংলায় চাকুরী কান্ডে ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় ও দুঃস্থরা 

মহেশপুরে বালু উত্তোলনকারীকে ১লক্ষ টাকা জরিমানা ও ২০লক্ষ টাকার বালি বাজেয়াপ্ত

বাংলাদেশকে আর গডফাদারের দেশ দেখতে চাইনা: পঞ্চগড়ে জামায়াত আমির শফিকুর রহমান 

বুড়িগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় প্রথম বরাদ্দ ১৬ কোটি