বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর লিবার্টি শোরুমে দম্পতির সাথে দূর্ব্যবহার; সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরবাসীর বয়কটের ডাক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

 

তানজিজুল হাকিম তানিন :

যশোরের বড় বাজারের এইচএমএম রোডে অবস্থিত লিবার্টি গ্যালারির শোরুমে জুতা কিনতে এসে এক দম্পতি মারপিটের শিকার হয়েছেন। এ সময় গৃহবধূকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামী ঠেকাতে আসলে কর্মচারীরা তাকে বেধড়ক মারপিট করে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার পর। বিক্ষুব্ধ জনতা এ সময় লিবার্টি শোরুমে হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সাগর জানান, তিনি তার স্ত্রী নিয়ে জুতা কিনতে যান। এ সময় একটি জুতায় তার পা লাগে। এতে করে এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জন কর্মচারী এসে তার স্ত্রীকে দোতলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। পরে তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিট করেন। এতে তার স্ত্রীর পা ভেঙে যায়। এছাড়া তিনি নিজেও জখম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দেখেন ওই দম্পতিকে দোকানের কর্মচারীরা মারপিট করছে। এ সময় আশপাশের লোকজনও এগিয়ে আসেন। কিন্তু কর্মচারীরা কিছুতেই কারও কথা শুনছিলেন না। এমন সময় পথচারী ও অন্য দোকানের ক্রেতারা এসে প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষুব্ধ জনতা পাল্টা হামলা চালায় ওই দোকানের কর্মচারীদের ওপর। একপর্যায়ে মেইন গেট আটকে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরমাঝে সেনাবাহিনীও ঘটনাস্থলে হাজির হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দম্পতিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতাকে নিভৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।

এ বিষয়ে লিবার্টি শোরুমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের কেউ কেউ পাল্টা অভিযোগ দেন ওই দম্পতির ওপর।

এদিকে, ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ওই দম্পতিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র ফায়দা লুটার চেষ্টা করছিল। তারা লিবার্টিতে হামলা ও লুটপাটের চেষ্টা করে। তবে, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির পর তারা সটকে পড়ে।

এদিকে দম্পতির সাথে দূর্ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ক্ষুদ্ধ হয় যশোরবাসী, তারা লিবার্টি থেকে কোন পণ্য কিনবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের ডাক দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরের সাথে এমপি ফজলে করিম চৌধুরীর গোপন বৈঠক

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহী 

দেবহাটায় ইটের ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে ২য় শ্রেনীর স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোরে সাবেক এমপি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন গ্রেপ্তার

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা 

রাণীনগরে দুইদিনে জামায়াত-বিএনপির নেতাসহ ১২ জন গ্রেফতার

শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত