বাংলাদেশ সকাল
বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। প্যারামেডিকেল চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহারের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে তারা এ কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে রোগীদের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

মেডিকেল কলেজ সূত্র জানায়, যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার এ্যাসোসিয়েশনের সভাপতি ডা: আজম  ও সাধারণ সম্পাদক ডা: নাঈমের নেতৃত্বে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া সকালে তারা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষক সমিতির ডাক্তার নাজমুল হোসেন, ডাক্তার ওবাইদুল কাদের উজ্জলসহ নেতৃবৃন্দ অংশ নেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ইস্যুতে উচ্চ আদালতের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। যদি আদালতের রায় আন্দোলনকারীদের বিপক্ষে যায়, তবে তারা আগামীকাল থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের পরিকল্পনা করছেন।

হাসপাতালের  তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন  শাফায়াত জানান, এটি শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচি, তবুও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে দেখা যায়, জরুরি ওয়ার্ড, পুরুষ সার্জারি ওয়ার্ড, মহিলা সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ, ও গাইনি ওয়ার্ড ব্যতীত অন্যান্য ওয়ার্ডের চিকিৎসা সেবা সীমিত আকারে চালু রয়েছে। এছাড়া বহি:বিভাগ বন্ধ রাখা হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগীরা।

তবে বাংলাদেশের হাইকোর্টের রায়ে বলা হয়েছে, শুধুমাত্র এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) ও বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারীরা নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১২ মার্চ) এই রায় প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুইমারা রিজিয়নের মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নব নির্মিত রেল স্টেশনটি চালু করণের দাবী 

শার্শার কায়বায় আবারও একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী নির্যাতন নিত্যদিনের ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ঈদগাঁও বাসষ্টেশনে যত্রতত্রে পার্কিং

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে রথ যাত্রা

চাঁদাবাজ ও মাদকসেবী দুর্নীতিবাজের দরকার নেই – শেখ হারুনুর রশীদ

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত 

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

রিমেলের তান্ডবে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আমতলীর নিম্নাঞ্চল