বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রাতনিধি॥ নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে উপজেলার ৮টি ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মী, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও দলের সকল অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেক কাটাসহ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাসেল আহমেদ আশিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বজল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান বিপাকে ইউনিয়নবাসী

স্বামী হন্তারক রুমীকে গ্রেফতার করল  র‌্যাব

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাবেক ইউএনও কে বিশেষ সম্মাননা প্রদান

নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক

আমতলীতে রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

বরগুনার পাথরঘাটার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রব আটক 

পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দীপংকর মল্লিকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা