বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রোগী রেফারের কারণ লিখতে হবে -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল এবং ভিক্টোরিয়া হাসপাতালে কর্তৃপক্ষের সাথে আমরা মিটিং করেছি। আমরা বলেছি, সেখান থেকে যে রোগীদের বিভিন্ন জায়গায় রেফার করা হয়, সেটা কেন রেফার করা হলো এই কারণটাও তাদের লিখ দিতে হবে। রোগী গেলেই যে অন্যত্র জায়গায় শুধু রেফার করে দেবে আর মাসের পর মাস বেতনে নেবে এটাতো হতে পারে না। রোগীদের অন্যত্র রেফার করার কারণ যদি মেশিন নষ্ট থাকে, তাহলে কেন মেশিন ঠিক করা হলো না, মেশিন ঠিক কেন করতে পারবে না সে বিষয়টা আমাদের জানাতে হবে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভাতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে বিষয়েও বিভিন্ন মতামত দেন।

ডিসি আরও বলেন, খানপুর হাসপাতালে সরঞ্জাম আমি নিজে ব্যক্তিগতভাবে অর্ডার করেছি। সেগুলা আসলে আমরা খুব তাড়াতাড়ি আইসিইউ চালু করে দিবো। ভিক্টোরিয়া হসপিটালের ইমারজেন্সি রুমটা সংস্কার করা হচ্ছে। এছাড়াও খানপুর হাসপাতাল আমাদের একই পরিকল্পনা আছে। তারপরও খানপুর হসপিটালে দুই হাজার ডেঙ্গু কিট সরবরাহ করেছি। নারায়ণগঞ্জ সার্বিক উন্নয়ন আমরা কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জের যানজট সমস্যা সমাধানের জন্য চেম্বার অফ কমার্সের সহযোগিতা লাগবে। বাস মালিকরে অনুরোধ করবো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাতে পারবেন না। যদি যাত্রীরা কোন খারাপ ব্যবহার করে প্রয়োজনে আমরা আইনত ব্যবস্থা নেব তবে নির্দিষ্ট স্থান ছাড়া বাস সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রি নামাতে পারবে না। লক্কর ঝক্কর ফিটনেসহীন কোন গাড়ি আমরা চালাবো না, এতোটুকু সৌজন্যবোধ আমাদের থাকতে হবে। নারায়ণগঞ্জের মতো একটি শহরে যদি লক্কর ঝক্কর বাস চলে তাহলে অন্যান্য শহর গুলো কি করবে?

মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা 

রাজশাহী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী

বাইডেন আমলে নিউইয়র্কে অপরিশোধিত টোলে এমটিএর ক্ষতি ৫.১ বিলিয়ন ডলার

না’গঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আড়াইহাজার ও গোপালদীতে মোবাইল কোর্ট অভিযান 

গঙ্গাচড়া থানা পুলিশের তৎপরতায় হারানো নবজাতক উদ্ধার

সীতাকুণ্ডে পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার মদ ও অস্ত্রসহ গ্রেফতার দুই ডাকাত

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

সিংড়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল; জনমনে আতংক 

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত