বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা কর্মী আটক, সাংগঠনিক বই উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ

স্বপন আলী,মেহেরপুর॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার গােপালনগর গ্রাম থেকে জামায়াতের ৮জন নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে । এসময় সাংগাঠনিক বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের স্ত্রী রােকেয়া খাতুন (৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন(২৮), মোনাখালী গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮), রামনগর মধ্যপাড়ার দুরুুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪) শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীতার স্ত্রী সালেহার খাতুন(৪০), এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতী (২৫)।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় গোপালনগর গ্রামের মোশাররফ মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, আটককৃত জামায়াতের নারী নেতা কর্মীরা সরকার সম্পর্কে মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইনশৃংখলার অবনতি করার লক্ষে ২০/২৫ জন গােপালনগর গ্রামের মােশাররফ মাস্টারের বাড়িতে গােপন বৈঠক করছিল।

গােপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ৮জন নারী নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। আটককৃতদের মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া শাজাহানপুরে এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিচ ভলিবল শুরু

ডিমলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

টেকনাফ বার্মিজ মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় শতাধিক দোকান পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ৫ কোটি টাকা

২৪ মে নিউইয়র্কে আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড, উম্মোচিত হলো ট্রফি

ঈদগাঁওতে গাছের ডালে দুলছে আমের মুকুল, ছড়াচ্ছে সুঘ্রান

রাজশাহীতে সহকর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে র‌্যাবের জালে ধর্ষক

যুক্তরাজ্য আ.লীগের লন্ডনের কর্মীসভায় অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী

সীতাকুন্ডে অন্তঃকোন্দলে যুবলীগ নেতা ইউছুফ খুন

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা