বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লোহাগোড়ায় দূর্বৃত্তদের হামলায় মহিলাসহ ৫ জন জখম !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

মোল্ল্যা মামুন, বিশেষ প্রতিনিধি॥ নড়াইলের লোহাগোড়ায় দূর্বৃত্তদের স্বসস্ত্র সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫ জন জখম হয়েছে। এদের মধ্যে ১জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জন নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছে।

জানা গেছে, গত ২১/০১/২০২৩ তারিখে সকাল বেলায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের ভুমি দস্যু আজম মোল্যার (৫০)নেতৃত্বে জোর করে জমি দখলের জন্য তৈয়ব মোল্লা (৫৪), আয়ুব মোল্যা(৪৬)বাবুল মোল্লা (৬০) রবুল মোল্লা (৩৫) আকাশ মোল্যা (২০) নাজমুল শেখ(৩৭) জমির শেখ (৩৫) আমির শেখ সহ অজ্ঞাত ৮/ ১০ জন সন্ত্রাসী মৃত বাবুল মন্ডলের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে বাড়িতে থাকা ভুক্তভোগী খাইরুল মন্ডলেত স্ত্রী বেরিয়ে আসলে বাবুল আক্তার লোহার রড দিয়া মাথার পিছনে আঘাত করে মাটিতে ফেলে দেয়।

এরপর  শরীরের বিভিন্ন স্থানে লাথি মারতে থাকে সেই সময় খাইরুল তার স্ত্রীকে বাঁচাতে আসলে আসামী আকাশ তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে খুন করার উদ্দ্যেশ্যে মাথায় আঘাত করে। এক পর্যায়ে খাইরুল মন্ডলের ভাই বদরুল মন্ডল এগিয়ে আসলে আসামী রবিউল তার হাতে থাকা লোহার রড দিয়ে হাতুড়ি দিয়ে নীল দড়ায় আঘাত করে এবং হাড়ভাংগা জখম করে এবং মাথায় আঘাত করে। সেখানে বদরুলের ভাইপো ফরহাদ পৌছালে তাকে ও বেধড়ক মারধর সহ বা হাত ভাংগা জখম করে। ঘটনা দেখে বদরুল মন্ডলের চাচাত ভাই তাজুল ইসলাম এগিয়ে আসলে আসামী তৈয়ব ইসলাম তার হাতে থাকা রাম দা দিয়ে খুন করার উদ্দ্যেশ্যে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত হাড়কাটা জখম করে।

সেই সময় আসামী আকাশ মোল্যা জখমি নুরনাহার বেগমের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন, মুল্য ৯০০০০ টাকা ও তার শাশুড়ীর গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন, মুল্য ৪৫০০০ টাকা ছিনিয়ে নেই।

আরও জানা যায় বদরুলের ঘর থেকে ২০০০০ টাকা ও বসত বাড়ি ভাংচুর করে ১৫০০০০ টাকার ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা। সে সময় পথচারী জমখীদের চিৎকারে ছুট্র আসলে আসামীগন তাদেরকে মৃত্যুভয় দেখিয়ে স্থান ত্যাগ করে।

পরে জখমীদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এক জনের গুরুতর অবস্থার কারনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করেন। জখমীগন একটু সুস্থ হলে তারা ২২/০১/১০২৩ তারিখে লোহাগাড়া থানায় মামলা করেন।

এ বিষয়ে ১ নং আসামী আজম মোল্যা জানান, সেখানে কোন প্রকার মারামারি হয়নি। বিক্রিত জমি বুঝে না দেওয়ার বাহানায় তারা নিজেদের ভিতর ঘাত প্রতিঘাত সৃষ্টি করে নাটক সাজিয়েছে।

ভুক্তভোগী বদরুল মন্ডল বলেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে শালিশের কথা বলে পুর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর সন্ত্রাসী মুলক হামলা করেছে, আমি এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি নাসিরুদ্দিন সাংবাদিকদের মুঠোফোনে জানান থানায় মামলা হয়েছে তদন্ত অবশ্যই হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভিটিজিং সচেতনতায় কর্মশালা

আমতলী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

আমিরাতে স্বতঃস্ফূর্তভাবে বৈধ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

অনলাইনে জুয়া খেলে সর্বহারা মানুষ, পাচার হচ্ছে কোটি কোটি টাকা 

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাকন, সম্পাদক জসিম

পাইকগাছায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মাওঃ আবুল কালাম আজাদের মতবিনিময় 

সুনামগঞ্জে মুদি দোকানীদারকে গলা কেটে হত্যা; আটক ১

তেভাগা আন্দোলনে শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন চার সিটিতে উৎসবে মেতেছিলেন প্রবাসীরা 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার