বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষক নিয়োগের পদায়নে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি॥ তাহিরপুর উপজেলর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক নিয়োগের পদায়নে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

পদের ৫০ ভাগ শিক্ষক যেখানে কর্মরত আছেন ঐ জায়গায় শিক্ষক না দিয়ে যেখানে শতকরা ৫০ ভাগ শিক্ষক কম কর্মরত ঐ জায়গায় পদায়ন করার বিধান থাকলেও এখানে ঐ নীতিমালা অনুসরন করা হয়নি।

অপরদিকে প্রতিস্থাপন সাপেক্ষে বদলীর আদেশপ্রাপ্ত শিক্ষদের স্থলে প্রতিস্থাপক হিসাবে নতুন শিক্ষকদের পদায়নের বিধান থাকলেও ঐ নীতিমালা অনুসরন না করায় বদলীর আদেশপ্রাপ্ত শিক্ষকগণ বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে পারতেছেন না।

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঐ বিদ্যালয়ে একমাত্র শিক্ষক উৎপল সরকার। তিনি  শিক্ষক এক বছর ধরে আছেন ডিপিইনএড এ।

পার্শ্ববর্তী লামাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক তালুকদারকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছিল শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

মন্ত্রনালয় সকল প্রেষণে নিয়াগ আদেশ বাতিল করায় তিনি আবার লামাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পূনরায় যোগদান করবেন বলে জানান।

সম্প্রতি নিয়োগ পদায়নে শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দু’জন শিক্ষক পদায়ন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পদায়ন আদেশের দু’দিন পর আবার তা বাতিল করে অন্য স্কুলে তাদের পদায়ন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকগণ জানিয়েছেন, প্রথমে যাদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদায়ন করেছেন পরে যারা তার অধিক টাকা দিয়েছে পরিবর্তন করে তাদের গুলোই বহাল রেখেছেন।

একই অবস্থা দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের মধ্যে দু’জন আছেন, এর মধ্যে একজন মাতৃত্ব ছুটিতে চলে গেছেন।

শরীফ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উৎফল সরকার বলেন, বিদ্যালয়ের একমাত্র শিক্ষক তিনি। বিদ্যায়ের তালা খোলা, লাগানো,পতাকা উত্তোলন সবই তাকে করতে হয়। উপজেলা শিক্ষা অফিসের কাজ ও মাসিক সভায় যেতে হলে বিদ্যালয় বন্ধ রেখে যেতে হয়।

একই কথা জানালেন, দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সাথী রাণী তালুকদার।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, অনেকের চাপের মুখে আদেশ বাতিল করে পূণরায় আদেশ করতে হয়েছে।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে আ.লীগের দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা 

ফেনীর মেয়ে তৃষার ত্রিভুজ প্রেমে ৯ টুকরো হলো পরকিয়া প্রেমিক সবুজ

যশোরে জনসভা জনসমুদ্রে পরিণত, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী – প্রধানমন্ত্রী

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন কে ফুলেল শুভেচছা শাহ জালাল হৃদয়ের 

বাগমারায় সাংবাদিকের পৈত্রিক সম্পত্তিতে রাতের আঁধারে মাটি তুলে দখলের চেষ্টা

টাইফয়েড ভ্যাক্সিনেশনের দিন ব্যাপি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উওম চক্রবর্তী রকেটের পথসভা 

আবুধাবির এলেক্ট্রাতে দেশীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এমপি সনি

লালপুরে ডেঙ্গু জ্বরে স্কুল শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহে ড্রাগন ফলের নিয়মিত পাইকারী হাট বসছে