বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

মাহবুব খান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় অভিবাসন খরচ কমানো, এয়ারপোর্টে হয়রানি ও প্রতারণা বন্ধ,নারী অভিসাসী শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় শিবপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বমসার ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম, প্রোগ্রাম অফিসার প্রবির কুমার বিশ্বাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, সহ সম্পাদক মাহবুব খান, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হায়দার, প্রচার সম্পাদক ডলিম খান প্রমুখ। এসময় বিদেশ ফেরত শতাধিক নারী অভিবাসী শ্রমিক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নারী অভিবাসী শ্রমিকদের বৈধ ও নিরাপদে বিদেশ গমন, সরকারের অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে শ্রমিক প্রেরণ, বিদেশ গমনে অতিরিক্ত ব্যয় পরিহার করা, বিদেশে অভিবাসী শ্রমিকদের কাজের নিশ্চয়তা দেয়া, দেশে বিদেশে দালালদের হয়রানি বন্ধ করা, বিদেশে কর্মরত শ্রমিকদের বোনাসের ব্যবস্থা করা, বিদেশের জেলখানায় বাংলাদেশী শ্রমিকদের বন্দী অবস্থা থেকে মুক্তি ও নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টার ন্যায্য মজুরী পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা, দেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিশ্চিত করার দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর 

হরিপুরে টায়ার বিস্ফোরণে ১০ শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনীময় সভায় ড.একে আব্দুল মোমেন : ‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে

ময়মনসিংহে সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি 

ধান্দাবাজদের হাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উন্নয়নের দায়িত্ব দেওয়া হবেনা : এড. রনজিত সরকার

গদখালীতে সাপের কামড়ে ফুল চাষীর অকাল মৃত্যু 

ঈদগাঁওতে দুটি বেসরকারী হাসপাতালকে ৬০ হাজার টাকা অর্থদন্ড 

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

রাণীনগরে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বিএমএসএস’র কেন্দ্রীয় নেতা তপন দাসের দাদী ও বড় মা’র মৃত্যু; বিএমএসএস’র শোক