এনামুল হক ছোটন: বর্ষাকাল উপলক্ষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ” আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে “এই স্লোগান নিয়ে ময়মনসিংহের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
০৭ জুলাই (রবিবার ) বিকেলে নগরীর টাউন হল মোড়ে থেকে আঞ্জুমান ঈদগাহ মাঠে পাশের রোডে প্রায় দুই শতাধিক ফলজ, ঔষধি, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপন করা হয়েছে ।
বন্ধন সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম এর সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সহ- সভাপতি মোঃ সায়েম সরকার, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ রানা, প্রচার ও দপ্তর সম্পাদক মিলন মিয়া , ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জিয়ারুল হক, সংগঠনের কার্যনিবার্হী সদস্য নাসির হোসাইন । সভাপতির বক্তব্যে নূরুল আমিন কালাম জানান, বন্ধন সংগঠন মানুষের সেবায় সর্বদা পাশে দাঁড়ায়, বৃক্ষ রোপন কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং খাবার বিতরণ থেকে শুরু করে শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং রক্ত পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ২০০ বৃক্ষ রোপন করা হয়েছিলো আজ আবার সাহেব কোয়ার্টার এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদস্য মফিদুল ইসলাম লাভলু ও শুভাকাঙ্ক্ষী সহ স্বেচ্ছাসেবকগণ। এর আগে বন্ধন সংগঠনের সহ সভাপতি মো: সায়েম সরকার ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচছা জানান বন্ধন সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন,পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজ পরিচালনা করছে।




















