বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ঈদে যাত্রীসেবা নিয়ে মালিক সমিতির সাংবাদিক সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

কাকন সরকার শেরপুর জেলা প্রতিনিধি॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিত করতে জেলা বাস-কোচ মালিক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ই এপ্রিল দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে জেলা মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু। ঈদে ঘরমুখো মানুষের জন্য এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য যাত্রীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এব্যাপারে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে এবং চাহিদার চেয়ে বেশি যানবাহন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদে যাত্রী সেবার মান বাড়াতে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবকিছু করব। ঈদে কোনভাবেই বাসভাড়া বৃদ্ধি করা হবে না। যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায় এবং কোনপ্রকার হয়রানির অভিযোগ পেলে শেরপুর জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জানাতে অনুরোধ করছি।”

শেষে ঈদ উপলক্ষে মালিক সমিতির পক্ষ থেকে জেলার ১৫০ জন বাস শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং দুস্থ শ্রমিকদের মাঝে কাপড় বিতরণ করা হয়। এসময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, দপ্তর সম্পাদক রঞ্জিত সিং, সদস্য সঞ্চয় গুপ্ত, দিপুসহ বাস-মিনিবাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাব-১৫’র অভিযানে মহিলা মাদক কারবারী আটক

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

কলারোয়ায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

১লাখ ৮০ হাজার টাকায় রফাদফা : রংপুরে আইডিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

জিম্মিদশা থেকে বের হতে পারেনি রেলওয়ে পুর্বাঞ্চলের বানিজ্যিক বিভাগ

নাটোরে জাতীয় পাট দিবস পালিত

গাজীপুরে ঝুট ব্যবসায়ীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারে ধাওয়া পাল্টা 

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২

শতাব্দীর সেরা আবিষ্কার করে তাক লাগিয়ে রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন উদ্ভাবন; ২০২৫ এ দেওয়া হবে ফ্রী

রাণীনগরে মিরাট ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়