বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে মিরাট ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে মিরাট ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালগঞ্জ মোড়ে মিরাট ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বারেক মোল্লা, ফরিদা বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি প্রমূখ।

এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, উপজেলা ও মিরাট ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিরাট ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে চাঁদা তুলে শিক্ষক সমিতির ‘শিক্ষকদের বরণ ও বিদায় অনুষ্ঠান’- শিক্ষকদের ক্ষোভ প্রকাশ 

তরমুজ খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ ৬০ বছরের বৃদ্ধার: ২ ঘন্টার মধ্যে গ্রেফতার 

এমপি নির্বাচিত হলে সীতাকুণ্ডে মডেল পৌরসভা করবো : এস এম আল মামুন

নাটোরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার 

সাংবাদিক কাউসারের বিরুদ্ধে অপপ্রচার: ইউটিউব চ্যানেল ও পোর্টালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, দাবি আদায়ে মহাসড়ক অবরোধ 

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পট “স্বপ্নতরী”

শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

কানাডা থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর