বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়ারপাড় শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে মোঃ মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

জানা যায়, মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার জনৈক সামসুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার বাসিন্দা মোঃ মোস্তাইন বিল্লাহ্ ভ্যান যোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।

সোমবার রাত ৯টার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে সে তার বাড়ি থেকে শেরপুর জেলা শহরে আসে। এরপর রাতে মোঃ মোস্তাইন বিল্লাহ আর বাড়ী ফিরে যায়নি।

উক্ত শাহজাহানের বাড়ি তাতালপুর মহল্লায় কিন্তু শাহজাহান দীর্ঘদিন থেকে কালিবাড়ি তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছি।

পরদিন মঙ্গলবার সকালে খোয়ারপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে পুলিশ বলছে, মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পরিদর্শন করেছেন।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মোস্তাইন বিল্লাহর মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশী তদন্ত অব্যাহত রেখেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারি

হরিপুরে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে পি আই ও অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে 

নাটোর ৪ এমপি মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন 

সরকারি খাস জমি দখল করলে কারাদণ্ড-জরিমানার বিধান রেখে সংসদে বিল

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীর আত্মহত্যা

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন ও সবুজ রূপগঞ্জ বাস্তবায়ন অব্যাহত 

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মাধ্যমে জাতীয় পার্টির নাঙ্গল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

রাণীশংকৈলে ২৭০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে ভিষণ খু্শি