বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বুধবার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড, জেলা ও সদর উপজেলা দপ্তর প্রধানগণ, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জোড়া মাথা, ৪ চোখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

বেনাপোলে ৩০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ তিন কারবারি আটক 

পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী ও সন্তান হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বাংলাদেশ সকালে’র সম্পাদকের সাথে মেহেরপুর সংবাদকর্মীদের মত বিনিময় 

রাজশাহীতে ৩২ টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস সমীপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খোরশেদ আলম সুজনের খোলা চিঠি

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

রামগড়ে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সাথে প্রধানমন্ত্রী, নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের লালগালিচা সংবর্ধনা