শিমুল বিশ্বাস॥ মেহেরপুরে বাংলাদেশ সকালের সংবাদ কর্মী ও সহ সম্পাদক মির্জা গালিব উজ্জ্বলের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ সকালের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন।
মঙ্গলবার ১৭ জানুয়ারি মেহেরপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে বাংলাদেশ সকালের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা এবং স্টাফ রিপোর্টারদের সাথে আগামীর পথ চলার কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা কার্য সম্পাদন ও আগামীর পথপরিক্রমা এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন বাংলাদেশ সকালের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন ও বাংলাদেশ সকালের সহ-সম্পাদক, বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মির্জা গালিব উজ্জ্বল।
এই সময় “ঐক্যবদ্ধতাই মূল” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটির হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে মেহেরপুর জেলা কমিটির কার্যক্রম তরান্বিত সন্মনয় করার মাধ্যমে ঐক্য তার উপর মনোনিবেশের নির্দেশনা দেন দৈনিক বাংলাদেশ সকালের সন্মানিত দুই সম্পাদক মন্ডলী ও বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির এই দুই জৈষ্ঠ নেতা।




















