বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত :

সংযুক্ত আরব আমিরাতে দেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জমকালো একটি সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে পাঁচ তারকা হোটেল অনন্তরার বলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনীতিক সম্পর্কে বিশ্বাসী। এ সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনগুলো। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান এসব কথা বলেন।

দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল, কূটনৈতিক মিশনের সদস্য, আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিপদসীমার ৫১সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার নদের পানি

জগন্নাথপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

বাগমারায় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ধর্ষণের পর আত্মহত্যা; অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানবন্ধন

বাগমারায় এনামুলের গাড়িবহরে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা; আহত ২, আটক ২

তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক

পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা