বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় পরিবহন ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা॥ সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় পলাশ(৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সাতক্ষীরার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে হেফাজতে রেখেছে। নিহত পলাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এ এস আই নারান চন্দ্র সরকার জানান, ‘ডলফিন পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৪৮) বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে পৌছালে পার্শ্বরাস্তা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলটিকে (সাতক্ষীরা-হ- ১৬৫৭৪২) চাপা দিয়ে টেনে হেঁচড়ে প্রায় ৪০০ ফুট দূরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পর্যন্ত নিয়ে যায়। এসময় বাসটি একটি ভ্যানকে চাপা দিলে সেটিও দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পলাশ নামের এক ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে তার সাথে থাকা অপর এক ব্যক্তি(নাম জানা যায়নি) গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করেন’।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘পুলিশ চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটাল সচিবের 

যশোরে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা বিএনপির নির্বাচন

শেরপুরে ইন্টার্ন ভাতার দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে ডা শাহাদাত হোসেন

বরগুনায় শয়তানের নিঃশ্বাস ও মলম পার্টির ৩ জন গ্রেফতার 

বঙ্গবন্ধুর সমাধিতে সামরিক বাহিনীর ৭ দেশের ৮ প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সিয়াম

রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ