বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ১:১৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় এক ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংখ্যা বেড়ে গেছে। উপজেলা জুড়েই চলছে অবৈধভাবে পুকুর খনন। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চললেও রাতের আঁধারে চলে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গুটিয়া বিলে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে মো. বদিউজ্জামান (৪৮) নামের এক ভেকু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এসিল্যান্ড।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত শুভ মারা গেছেন 

বিদায়ী জানুয়ারীতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা: নিহত ৫৮৫, আহত ৮৯৯

ডাসারে সাবেক সাংসদ ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

যশোরে ‘সিটি গোল্ড ও কসমেটিক্স’ এর গোডাউন ৩৭ বোতল ফেনসিডিল দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঈদগাঁওতে ইসরাইলি ও বিদেশী পণ্য বয়কটে প্রতিবাদ সমাবেশ

শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে ১২ টি বিদ্যালয়ে এক হাজার শিক্ষা উপকরণ বিতরন 

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনে “দি বাস্কেট” ও ‘ইপসা’র সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত