বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে কেক কাটা সহ নানা আয়োজনে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে জেলার সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কালেক্টরেট ভবন চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শামীম আহমেদ, ডিডি এলজি আশরাফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল দশটায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর নেতৃত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, এনএসআই এর উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি । বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর দেশপ্রেম, সাহসিকতা, মানবিকতাসহ অন্যান্য গুণাবলী অনুধাবন ও অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁরাই আগামীতে আমাদের দেশের কান্ডারী হবে।

এছাড়া শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কার্যালয়ে পৃথকভাবে পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সংসদ সদস্যের নাটোর কার্যালয় প্রাঙ্গণে শিশুদের জন্যে চিত্রাংকণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সমুহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পিপি সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, অধ্যাপক সামশুল ইসলাম সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু,দিলীপ কুমার দাস, আকরামুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, এহিয়া চৌধুরী ,মোস্তারুল ইসলাম আলম প্রমুখ। মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কার্যালয়ে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে।

এছাড়া শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী এবং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পৃথিবী থেকে নাই করে দেয়ার হুমকী নৌকার প্রার্থী কালামের 

বৌদ্ধ বিহার কৃষি উন্নয়ন ব্যাংকের হয়রানির শেষ কোথায় ! 

বাগমারার তাহেরপুরে মহানবী সাঃ কে নিয়ে  ফেসবুকে কটুক্তি; কিশোর গ্রেফতার

দেবহাটায় গভীর রাতে অসহায়দের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নড়াইলে নিজের সাফাই গাইতে সাংবাদিক সম্মেলন করে বিপাকে খোকন হুজুর !

নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্ত হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ

বাগআঁচড়ায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করলেন প্রার্থী সোহরাব হোসেন 

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান