বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জে আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকের বিশাল আনন্দ র‌্যালী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ

সেলিম রেজা সিরাজগঞ্জ॥ বিশ্বকাপ ফুটবলের ধামাকা বাজছে দুনিয়া ঝুরে। ভক্ত ও সমর্থকের অধিক আগ্রহের অপেক্ষায় কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোয়। পছন্দের দলকে সমর্থক দিতে কতই না কিছু করছে আর্জেন্টিনার সমর্থকেরা।

প্রতিবারের ন্যায় এবারেও সিরাজগঞ্জের শহরে ৪০ ফুট দৈর্ঘ্যর বিশাল পতাকা ও বিভিন্ন বাদ্যযন্ত্র শিশু-কিশোর ও যুবকসহ প্রায় ৫ হাজার আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ র‌্যালী বের করে তাক লাগিয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আর্কেন্টাইন ফ্যান ক্লাবের আয়োজেন শহরের ইলিয়ট ব্রিজ এলাকায় প্রিয় দলের ৪০ ফুটের পতাকা নিয়ে পুরো শহর গুড়ে আনন্দ র‌্যালী করেছেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকেরা। এই আন্দন র‌্যালীতে প্রায় ৫ হাজার আর্জেন্টিনার সমর্থকেরা অংগ্রহ করে র‌্যালীটি আরও উজ্জিবিত করেছেন।

আর্জেন্টিনার সমর্থক কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র‌্যালিতে এসেছি। আশা করছি এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।

অনিক তালুকদার, হুমায়ুন কবির সুমন, সুজন সরকার, আলমগীর কবির, সোহাগ হাসান, জয়, রাসেল, জাকির হোসেন, আশরাফুল ইসলাম জয়, টুক্কু মুক্তার, জাহিদ ইসলামসহ অনেক সমর্থকেরা জানিয়েছেন, মেসির নেতৃত্বে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত, যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।

এদিকে, বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনা বরাবরই সিরাজগঞ্জে বেশি পরিলক্ষিত হয় সকলের মাঝে। তবে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকেই নতুন এক স্বপ্ন জয়ের লক্ষ্যে অধিকাংশ সুশীল সমর্থকরা ফুটবল যাদুকর মেসির আর্জেন্টিনাকেই সমর্থন করছে। আর এই উন্মাদনায় আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল সমর্থকদের সাথে বাকযুদ্ধ যেন সে তো বাড়তি আকর্ষণ। প্রায় ৫ হাজার আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ র‌্যালী যা সাধারণ মানুষকে আবারো নতুন করে ভাসিয়েছে বিশ্বকাপ ফুটবলের উৎসব ও উন্মাদনায়।

আর্জেন্টিনাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছে ব্রাজিলের সমর্থকরাও। শহরের এক ব্রাজিলের সমর্থক বলেন, ব্রাজিল দলের সমর্থক আমি। কিন্তু শহরের যুবকরা আর্জেন্টিনাকে ভালবেসে যে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এইচএসসি পরীক্ষায় মা পাস করলেও ফেল করেছে মেয়ে

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন 

নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে রোড ক্যাম্পেইন

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা 

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ দিবস আজ  

কোটচাঁদপুরে করোনা সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মরহুম নজির হুসেনের শোকাহত পরিবারের পাশে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কোটচাঁদপুরে শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া বেতন ও জামানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নির্বাচিত প্রথম মেয়রের দায়িত্ব গ্রহন