বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজারে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাতে মাহি টের্ডাস থেকে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে কৃষি অফিস।

স্থানীয়রা জানায়, মাহি টের্ডাসের স্বত্বাধিকার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক কৃষকদের মাঝে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তার দোকান হতে চার বস্তা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে দোকানে শিলগালা করে রাখে।

স্থানীয় জাপা নেতা আনিকুলের অভিযোগ জব্দকৃত বিষগুলো ধ্বংস করে দোকান মালিক কে মোটা অংকের জরিমানা করা উচিত। তাহলে কৃষক এধরনের  প্রতারিত দোকানদারের হাত থেকে রেহাই পাবে।

এ ব্যাপারে দোকান মালিক আব্দুল মালেক বলেন, সময়ের অভাবে মেয়াদউত্তীর্ণ  কীটনাশক গুলো আলাদা করে রাখতে পারিনি তাই এমনটি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাহি ট্রেডাস থেকে কেলারিক,গেন্ডা সহ ৬৮ প্রকার মেয়াদউত্তীর্ণ  কীটনাশক পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে অবগত করেছি, তিনি না আসলে জরিমানা ছাড়াই ধ্বংস করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে ব্যাচ’৯২ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের নারী দিবস পালন

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

আবুধাবির এলেক্ট্রাতে দেশীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এমপি সনি

বগুড়ায় বিএনপির সমাবেশ বিক্ষোভে পুলিশের বাধা

ফুলপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পাঁচবিবিতে স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা “লর্ড ব্যাডেন পাওয়েল” এর ১৬৮’তম জম্মদিন ও বিপি দিবস পালিত