বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : বাংলাদেশের বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তার সরকারের উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস। শুক্রবার (৯ আগস্ট) চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, এই নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে, আমরা গভীর সন্তোষ প্রকাশ করছি এবং নতুন সরকারের সফলতা কামনা করছি। আমরা আশা করি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করবে।

সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও চসাস নেতৃবৃন্দ বলেন, ন্যায় ও সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম। অথচ স্বাধীনতার ৫৩ বছরে এসেও এদেশে গণমাধ্যমের নিরাপত্তার প্রশ্ন থেকে যায়, যা নিঃসন্দেহে দুঃখজনক।গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশে অনেক সময় নিজেদের জীবন ঝুঁকি নিতেও পিছপা হোন না। এভাবে প্রতিনিয়তই গণমাধ্যম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অথচ, এদেশের গণমাধ্যমকর্মীদের নানা ধরনের হুমকি, গুমের শিকার হতে হচ্ছে। এমনকি ন্যায় ও সত্য প্রকাশ করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মীকে জীবনও দিতে হয়। কিন্তু এটা তো চলতে পারে না। আমরা চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সরকারের প্রতি সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং একটি সাংবাদিক বান্ধব আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

জীবন্ত হে কিংবদন্তি ড. মুহাম্মদ ইউনূস, আমরা বিশ্বাস করি- আপনার নেতৃত্বে দেশের গণমাধ্যম খাতে সুষ্ঠু ও অবাধ সাংবাদিকতা নিশ্চিত হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএনপি’র নামে রহস্যময় চাঁদাবাজি

দৈনিক ফুলতলা প্রতিদিনের সাংবাদিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ

কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত-২০

মানবিক পুলিশ শওকতের বরখাস্ত হওয়া প্রসঙ্গেঃ বিষয়টা আরো সুন্দর হতে পারতো- শওকত 

শৈলকুপায় ২৫ কৃষকের অন্তত ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দু্র্বৃত্তরা

বিয়ে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে 

রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা শাহিন শিকদার বহিষ্কার 

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের পর থানায় সমর্থকদের বিক্ষোভ  

কালীগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা!