বাংলাদেশ সকাল
শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অপরাধমুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নারায়ণগঞ্জ এসপি’র 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তাঁর মতো দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ একজন কর্মকর্তার যোগদানে জেলাবাসী আশা করছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ পাবেন নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা সহ নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সমস্যা যানযট নিরসনে বিশেষ ভূমিকা পালন করবেন।

নবাগত পুলিশ সুপার জসীম উদ্দিন এর দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান সর্বত্র প্রশংসিত।

নারায়ণগঞ্জ বাসী বিশ্বাস করে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা হবে অপরাধমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের জন্য আরও বাসযোগ্য একটি এলাকা। জেলার সর্বস্তরের মানুষ তাঁর পাশে থাকবে, যেন তিনি ন্যায় ও সততার পথে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা অর্জন করতে পারেন। নারায়ণগঞ্জ বাসী তাঁর সাফল্য কামনা করছেন ও অভিনন্দন জানিয়েছেন।

তথ্যসূত্রে জানা যায়, তিনি যোগদানের পরই তার নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন অপরাধমূক্ত নারায়ণগঞ্জ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য। এর পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগকে যানজট নিরসনে চৌকস ভূমিকা এবং সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে নারায়ণগঞ্জের যানজট নিরসনে কাজ করে যাওয়ার জন্য যাতে খুব সহজেই মানুষ যানজট মুক্তভাবে চলাচল করতে পারে।

পুলিশকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করার জন্য পুলিশি সেবা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পুলিশি কর্মকাণ্ডে অসদাচরণ, দুর্নীতি, এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো জনগণের আস্থা নষ্ট করে, যা থেকে জনগণের মধ্যে পুলিশের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। তাই পুলিশকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে তাদের জনমুখী সেবা, নিরপেক্ষতা, এবং আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরের মুজিবনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার !

ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যার সংবাদ প্রকাশ; আমতলীতে বিভ্রান্তি সৃষ্টি

নুরানীপাড়া মাদ্রাসা নির্মাণকাজে বাধা, সন্ত্রাসী হামলায় আহত ২

এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে রিসোর্ট এর আড়ালে রমরমা জুয়া ও মাদক ব্যবসা

সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

নাটোর ৪ আসনে এমপি মনোনয়নে শতভাগ আশাবাদী জাকির হোসেন 

চিরিরবন্দরে বিদেশে চাকুরী দেওয়ার নামে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে নিহত ২