বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অভয়নগরে বেড়েছে চোরের উপদ্রব : মসজিদের মাইকসহ অসংখ্য চুরি!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারের পশ্চিম পাশে মোড়লপাড়া জামে মসজিদের মাইকের ইউনিট চুরি হয় গত ১০-১২দিন আগে। যার মূল্য আনুমানিক দশ হাজার টাকা। একই মসজিদ থেকে ২৫ জুন রবিবার সকাল ১১টার দিকে সরকার প্রদত্ত সোলার ব্যাটারিটি চুরি হয়েছে। যার মূল্য ২০ হাজার টাকা। মসজিদ কমিটির সভাপতি প্রাক্তন ইউপি মেম্বর আবু সাইদ মোড়ল জানান, এই মসজিদটির মুসল্লি বেশিরভাগ দরিদ্র। মসজিদের ইমমের নামমাত্র সম্মানি দেয়া হয়, যা উল্লেখ করার মতো নয়। নেই বেতনভুক্ত কোনো মুয়াজ্জিন বা খাদেম। এমতাবস্থায় নতুন একটি মাইক ও সোলার ব্যাটারি ক্রয় করার মতো সমার্থ নেই মুসল্লিদের।

কয়েকদিন আগে চুরি গেছে একই গ্রামের শাহজাহান মোল্যার ছেলে আবুল বাশারের মোটরসাইকেল ডিসকাভার ১১০। গত ২৪ জুন শনিবার রাতে চুরি হয় ইসলামি ব্যাংক সিংগাড়ী বাজার এজেন্ট শাখার কর্মচারী নাজিল মোল্যার মায়ের স্বর্ণের কারেন দুল। চোর উক্ত নারীর কান ছিঁড়ে দুল দিয়ে যায়।

প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করে মাস্টার মোল্যা হেদায়েত বলেন, এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এ বিষয়ে সমাজিক সতর্কতা ও স্থানীয় প্রশাসনের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা ও অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ভুক্তভুগি ও স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

পশ্চিম বাংলায় চাকুরী কান্ডে ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু

ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের শরিয়া বিধান

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আমতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি 

জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের চেক হস্তান্তর 

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

দেবহাটা উপজেলায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা কার্য্যক্রম ব্যাহত; ব্যবস্থা গ্রহনের দাবী

রায়পুরায় নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি