বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আওয়ামীলীগ সরকার গ্রামীন উন্নয়নে কাজ করে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

রিয়াজ রহমান :  পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গ্রামীন উন্নয়নে কাজ করছে। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে গ্রামে বেশী উন্নয়ন করছেন। ২০০৯ সালে নৌকা প্রতিক নিয়ে আসার পর জগন্নাথপুর ও শান্তিগন্জের মানুষ বিশ্বাস করে আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি সকল লোভ লালসার উর্দ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করে গিয়েছি। তিনি বলেন আমি কাজে কোন কার্পন্য করিনি। জগন্নাথপুর ও শান্তিগন্জ উপজেলায় সমানভাবে কাজ করেছি। জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল অবরোধ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।

১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর শহরের ছিক্কা এলাকার কৃতি সন্তান সুনামগন্জ জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজের উদ্যোগে আয়োজিত নির্বাচনের তফসীল ঘোষনার পর প্রথম শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি সাবেক ইউপি সদস্য হাজি আনহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগন্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল করিম। জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজ, শান্তিগন্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সদস্য আকমল খান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ, শিক্ষিকা ফাহিমা বেগম। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল হোসাইন, গীতা পাঠ করেন সকাল রায় গল্প।

এ সময় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমরান আলী, সহ- সভাপতি আব্দুল খালিক, সদস্য মো: নেছাওর মিয়া, মো: জালাল মিয়া, আবুল কালাম আখন, মোছা: মাহমুদা বেগম, মোছাঃ সুমী বেগম, সদস্য সচিব প্রধান শিক্ষক রূপক কান্তি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে “কয়লা পিজা এন্ড গ্রীলের” অন্যতম মানিক দৌলত জাহান জাকিরের  অর্থ  ছিনতাই ও হামলা

শাস্ত্রের নামে পন্ডিতরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অভিযোগ  আরএসএস প্রধান মোহন ভগত

আশ্রয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার নজরুল

ঈদগাঁওতে ভোকেশনাল কোর্স চালুর দাবীতে শিক্ষা অফিসারের নিকট আবেদন

আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি ও আদর্শ গ্রামের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুন্দরবন প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা

ডাসারে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট বিদ্যুৎ 

প্রবাসী কল্যাণ কার্ড করে নেয়ার তাগিদ : শারজাহ্ শোক সভায় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন

ফতুল্লায় মডেল থানায় আটক সিদ্ধিরগঞ্জ থানার দারোগা কামরুলের ৩ সোর্স