বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আধিপত্য বিস্তারের জেরে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

আধিপত্য বিস্তার ও দলীয় দ্বন্দ্বের জেরে শেরপুরে বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম এজিএস জাকারিয়া বাদল (৪৭)। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিন দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে বাকী দুজন হচ্ছেন, সোহাগ আলম (৩৫) ও রুহুল। এরমধ্যে সোহাগের অবস্থাও গুরুতর।

জানা গেছে, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই বাদলের দ্বন্দ্ব ছিল। সম্প্রতি জেলা বিএনপির গ্রুপিং ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে।

অপরদিকে, হত্যাসহ একাধিক মামলার আসামি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নুরে আলমের সাথে লুৎফরের রাজনৈতিক বৈরিতা অনেক আগে থেকেই। অভিযোগ আছে, বাদলকে দমাতে সম্প্রতি শেরপুর জেলা কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান নূরে আলমের সাথে সাক্ষাত করেন লুৎফর। ওই দুজন এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আগাম পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা লুৎফর জেল সাক্ষাতের পর এলাকায় গিয়ে কৃষক লীগ নেতা নূরে আলমের লোকজনের সাথে গোপন মিটিং করে প্রতিপক্ষ বাদলকে সায়েস্তার পরিকল্পনা করেন।

পরে মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ তিনজন একই মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎপেতে থাকা নুরে আলম ও লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। ওইসময় বাদলসহ তিনজনকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদলসহ তিনজনকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী কাসেমীর গণসংযোগ

পঞ্চগড়ে এবারও শ্রেষ্ঠ (২য়) ওসি মোজাম্মেল হক পিপিএম

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

গঙ্গাচড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ও মাঠ পর্যায়ে পরিদর্শন

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও যুবলীগের আহবায়ক কে হচ্ছেন ?

ইসলামাবাদ থেকে এক নারীকে আটক করলো পুলিশ

নওগাঁ-৬ আসনের মনোনয়ন উত্তোলন করলেন বীর মুক্তিযোদ্ধা নওশের আলী

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহীদ শেখ গ্রেফতার

চিরিরবন্দরে ‘সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং যুব ফোরামে’র দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠান সমাপ্ত 

সাংবাদিক ও মানবিক কর্মীদের সহযোগীতায় নিখোঁজ বৃদ্ধ চিকিৎসা শেষে বাড়ী ফিরলেন