বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ও মাঠ পর্যায়ে পরিদর্শন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কেরামত আলী (RMO), মেডিকেল অফিসার-রোগ নিয়ন্ত্রণ ডা.আশিকুর রহমান, নার্সিং সুপারভাইজার আরেফা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক এনামুল হক (ইনচার্জ), এম.টি. ইপিআই আনোয়ারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার মাঠ পর্যায়ে বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন। তিনি ক্যাম্পেইনের সঠিক বাস্তবায়ন ও কার্যক্রম মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করেন এবং সবার প্রতি এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এ বছর ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য হলো শিশুদের মধ্যে অন্ধত্ব ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাগুলি প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা। উল্লেখ্য ক্যাম্পেইনটি দেশের সকল উপজেলায় সফলভাবে বাস্তবায়নের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি ভিত্তিক ২০২০টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগড় সড়কে দু’যুবক অপহরণ: মুক্তিপণ দাবি

শেরপুরে নিখোঁজের পর ডোবাই মিলল হাজীমিয়ার লাশ 

সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরের সাথে এমপি ফজলে করিম চৌধুরীর গোপন বৈঠক

বাগাতিপাড়ার অটোরিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামি গ্রেফতার

ময়নুল ইসলাম পুলিশের নতুন আইজিপি