বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ডাঃ রিয়াজ মৃধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে তার পিতা মাতার নামে (প্রস্তাবিত) রফিক-নুরজাহান হসপিটাল তার নিজ বাড়ীতে আটজন ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।

ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান পূর্বচিলা, হলদিয়া. ধানখালী , আমতলী সদর ইউনিয়নের প্রায় একহাজার রোগী। উক্ত ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিভাগের ডা. রিয়াজ মৃধা, চর্ম ও যৌন বিভাগের ডা. ফাইজুর রহমান, শিশু বিভাগের ডা.শোয়েব এইচ খান, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী বিভাগের ডা. ডলি বিনতে হক, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী বিভাগের ডা. লুনা বিনতে হক, মেডিসিন বিভাগের ডা. মাসুদ পারভেজ, চক্ষু বিভাগের ডা. এস এম শামসুল আরেফিন, বক্ষব্যাধি, হৃদরোগ, হরমোন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক আহমেদ তালকদার সহ আগত বেশ কয়েকজন ডাক্তার প্রায় একহাজার রোগীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করেন।

ডাঃ মো.রিয়াজ মৃধা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আমার বাবা-মায়ের নামে প্রস্তাবিত হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ

“রুগ্ন প্রতিষ্ঠানে প্রাণের ছোঁয়া”: ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

জয়পুরহাটে চাঁদা দাবীকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৬

বন্যার মধ্যেও চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ’২৩; তারিখ ও স্থান পরিবর্তনের দাবি

সোলার প্যানেল তৈরীর অজুহাতে এক রাতেই তিস্তা চরের হাজার একর জমির মালিক

দেবহাটায় ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে যাওয়া ছাত্রদলকর্মী বেঁচে আছেন