বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে দলিল লেখকদের রেজিস্ট্রি কার্যক্রম অঘোষিত বন্ধে জনভোগান্তী !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে দলিল লেখকদের অঘোষিত দলিল লেখা কার্যক্রম বন্ধ করায় রেজিস্ট্রি করতে আসা জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।

জানা গেছে, বিধি অনুযায়ী দলিলে রেজিস্ট্রিতে পরিচিতির সকল তথ্য যথাযথ ভাবে উল্লেখ করতে বলায় আমতলীতে গত ১৫ দিন ধরে দলিল লেখক সমিতি দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছে।

উপজেলা সাব রেজিষ্টার মোঃ মশিউর রহমান কাওসার দলিলে যথাযথ ভাবে পরিচিতির তথ্য লেখা না থাকলে তিনি দলিল রেজিস্ট্রি সম্পাদন করবেন না বলে দলিল লেখকদের জানিয়ে দেন। এতে ক্ষুব্দ হয়ে উপজেলার দলিল লেখকরা দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা নতুন এই শর্ত বাতিল করে পূর্বের নিয়মানুযায়ী দলিল লেখা কার্যক্রম দ্রুত শুরুর দাবী জানিয়েছেন ।

দলিল লেখকদের অভিযোগ সাব রেজিষ্ট্রার অনৈতিকভাবে তাদের ওপর এমন শর্ত জুড়ে দিয়েছেন। এতে একদিকে গত ১৫ দিনে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দলিল কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। হঠাৎ করে জুড়ে দেওয়া এমন শর্ত দ্রুত বাতিল করে দলিল কার্যক্রম শুরুর দাবী দলিল লেখক ও ভুক্তভোগীদের।

গতকাল বৃহস্পতিবার দলিল লেখকদের চেম্বার ঘুরে দেখা গেছে, দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রেখে অলস সময় পাড় করছেন। আমতলী সাব রেজিষ্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, গত পনের দিনে কোন দলিল কার্যক্রম সম্পাদন হয়নি।

আমতলী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আশরাফুজ্জাম রুমি বলেন, সাব রেজিষ্ট্রার দলিলে দলিল লেখকদের পরিচিতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন যা বিগত সময়ে ছিলনা।আমরা এ শর্ত আমরা মানতে পারছি না। ফলে গত পনের দিন ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি এ বিষয়ে অরো বলেন,যতদিনে পর্যন্ত এ শর্ত তুলে না নিবেন ততদিন পর্যন্ত দলিল লেখা কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান কাওসার বলেন,আইনে উল্লেখ আছে দলিলে পরিচিতিকে সাব রেজিষ্ট্রারের পরিচিত হতে হবে। এমন বিষয়টি আমি দলিল লেখকদের বলায় তারা দলিল লেখা বন্ধ করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা রেজিষ্ট্রার মোঃ সিরাজুল করিম বলেন,বিধি অনুযায়ী সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের দলিল লেখার কথা বলেছেন। কিন্তু তারা তা না মেনে দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে আলোচিত সুদ কারবারি বাকেরুজ্জামান গ্রেপ্তার

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন

ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সচেতনতা সমাবেশ 

কুমিল্লা কোম্পানিগঞ্জের বেপরোয়া গাড়ী চালকদের জন্য জাঁদরেল ট্রাফিক পুলিশ চাই 

বার আউলিয়ায় হাত- পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু! খবর পেয়ে পিতার স্ট্রোক

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ৪র্থ ডোজের প্রচার মসিকের

এলজিইডি অফিসে অভিযোগের পরেও নিম্ন মানের সামগ্রী দিয়ে চলছে রাস্তার কাজ

গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. মুক্তি