বাংলাদেশ সকাল
শনিবার , ১০ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু! খবর পেয়ে পিতার স্ট্রোক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করেছেন বাবা।

নিহত কৃষকের নাম দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি গ্রামের ঘন আমবাড়ি নামক এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে শুক্রবার (৯ জুন) সকালে বৃষ্টি দেখে পাশের জমিতে গাছের শুকনো ডাল আনতে যান স্বামী -স্ত্রী দুজনে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। বজ্রপাতে তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়।

এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে পিতা জাবেদ আলী স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে কাজ করার সময় বজ্রপাতে স্বামী সেখানেই মারা যায়। স্ত্রীও মারাত্মক আহত হয়। খবর শুনে ছেলের বাবাও স্ট্রোক করেছে। একটা দুঃখজনক ঘটনা। মৃত ব্যক্তির দাফন করা হয়েছে৷

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর খানসামা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

নৌকাকে জয়ী করতে সীতাকুণ্ডে আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে বর্ধিত সভা

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বাগমারায় পথশিশু ধর্ষণ সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি 

যশোরে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা বিএনপির নির্বাচন

পটুয়াখালী মেডিকেল কলেজে ‘বিশ্ব স্ট্রোক দিবস’ পালিত 

কর্ণফুলীতে শিক্ষা কারিকুলামে দিনব‍্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

জামালপুরের ইসলামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি